নিজস্ব প্রতিনিধি : আগামী ২৬ তারিখই পড়ছে কৃষ্ণা জন্মাষ্টমী। এইদিন হিন্দু ধর্মালম্বীদের কাছে বিশেষ দিন। কেননা এই তিথিতে জন্মগ্রহণ করেছিল ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ। শাস্ত্র মতে জন্মাষ্টমীতে কৃষ্ণকে তাঁর প্রিয় ভোগ নিবেদন করলে তিনি প্রসন্ন হন। পাশাপাশি এই সময় বিশেষ কিছু উপায় করতে পারেন। এই উপায়ে কৃ্ষ্ণ খুশি হয়ে ভক্তদের ডাকে সাড়া দেন। জেনে নিন কী কী করবেন।
গীতা পাঠ : এইসময় কৃষ্ণকে খুশি করার জন্য প্রতিদিন গীতা পাঠ করতে পারেন । এর ফলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয় বলে মনে করা হয়।
শঙ্খ : শ্রীকৃষ্ণের পুজোর সময়ে শঙ্খে পবিত্র জল ভরে কৃষ্ণের চার দিকে ঘুরিয়ে নিন। তার পর শঙ্খের জল বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে বাড়িতে অশুভ শক্তি বাসা বাধতে পারে না। সংসারে শান্তি ফিরে আসে।
ভজন-কীর্তন : এইদিন সন্ধ্যেবেলায় ভজন ও কীর্তন করুন। পুজোর সময়ে ‘ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র’ জপ করতে ভুলবেন না।
তুলসী পত্র : বিষ্ণুকে তুলসী পত্র নিবেদন করতে পারেন।পুজোর পর সেই পাতাটিকে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এতে পরিবার অসুখ বিসুখ থেকে রেহাই পায়।
প্রিয় ভোগ : জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার নিজের হাতে রেঁধে নিবেদন করলে শীঘ্র ভক্তদের ডাকে সাড়া দেন তিনি। পাশাপাশি তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। প্রিয় ৫৬ ভোগের মধ্যে রয়েছে, পঞ্জিরি, পায়েস, নারকেল নাড়ু, সাবু দানা খিচুড়ি, রাবড়ি, দুধ, দই, মাখন, মালাই, মোহন ভোগ, মালপোয়া, শ্রীখণ্ড, গোপালকলা ইত্যাদি।