Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ অপরা একাদশীতে এই কাজ করুন, মা লক্ষ্মী হেঁটে আসবে আপনার ঘরে

Share:

নিজস্ব প্রতিনিধি: অপরা একাদশী এক পূণ্য প্রদানকারী তিথি। হিন্দু ধর্মে এর গুরুত্ব অনেক। চলতি বছর ২৩ মে শুক্রবার পালিত হবে অপরা একাদশী। সকল একাদশীর মধ্যে অপরা একাদশীকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। যে ব্যক্তি অপরা একাদশীর দিন উপবাস করেন শ্রী হরি এবং দেবী লক্ষ্মী তাঁর সকল ইচ্ছা পূরণ করেন। আর দেবী লক্ষ্মী যার উপর সদয় হন তাঁর সংসার যেমন সুখ সমৃদ্ধিতে উপচে ওঠে, তেমনই অর্থভাগ্যও খুলে যায়।

কথিত আছে যে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই অপরা একাদশীর দিন মাতা তুলসীকে কিছু নিবেদন করা উচিত। আসুন জেনে নিন অপরা একাদশীতে দেবী তুলসীকে কোন কোন জিনিস নিবেদন করা উচিত।

হলুদ সুতো

অপরা একাদশীর দিন একটি হলুদ সুতোয় ১০৮টি গিঁট দিয়ে তুলসীর পাত্রে সঙ্গে বাঁধুন। তারপর তুলসী দেবীর কাছে প্রার্থনা করুন।

লাল কার

অপরা একাদশীর দিন তুলসী গাছে লাল কার বেঁধে দিন। এতে জীবনের সব ইচ্ছা পূরণ হবে। শ্রী হরি ও দেবী লক্ষ্মীর আশীর্বাদও আপনার উপর বর্ষিত হবে।

লাল ওড়না

অপরা একাদশীর দিন তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করুন। কথিত আছে যে অপরা একাদশীর দিন তুলসী দেবীকে লাল ওড়না নিবেদন করলে জীবনে ধন ও সম্পদের কখনও কমতি হয় না।

প্রদীপ প্রজ্জ্বলন

অপরা একাদশীতে দেবী তুলসীকে কাঁচা দুধ নিবেদন করুন। তার আগে তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালান। তারপর এক মনে প্রার্থনা করুন।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00