Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুম্ভে চন্দ্র! বামন জয়ন্তীতে বিশেষ যোগ! কোটিপতি হবেন কারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার (১৫ সেপ্টেম্বর)চন্দ্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বৈদিক পঞ্জিকা মতে, আজ হল ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী। আজ রয়েছে একাধিক শুভ যোগ। পঞ্জিকা মতে,আজকের দিনটি কল্কি দ্বাদশী নামে পরিচিত। এছাড়াও আজ আরও একটি বিশেষ দিন রয়েছে। তা হল আজ বামন জয়ন্তী। মনে করা হয় এই দিনেই আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণুর বামন অবতার। গণনা অনুসারে আজ থাকবে সুকর্ম যোগের প্রভাব। সন্ধে ৬টা ৪৯ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র ও পরে ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব।অন্যদিকে রবিবার সূর্যদেবতার প্রিয় দিন।এতকিছু একসঙ্গে থাকায় আজকের দিনটি মাহাত্ম্যপূ্র্ণ হতে চলেছে।জেনে নিন ভগবান বিষ্ণুর কৃপায় সৌভাগ্য লাভ করবেন কারা।

মেষ : সূর্য দেবতার আশীর্বাদে কাজে আপনার আত্মবিশ্বাস বাড়বে। নিজের খরচের পাশাপাশি পরিবারেরও শখ আল্লাদ পূরণ করতে সক্ষম হবেন । কর্মক্ষেত্রে যেমন সকলের থেকে প্রশংসা পাবেন তেমন নতুন নতুন দায়িত্ব সামলাতে হবে। দাম্পত্য জীবন ভাল যাবে। প্রেম জীবনে সঙ্গীর থেকে প্রশংসা পেতে পারেন।জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

মিথুন : সুকর্ম যোগের শুভ প্রভাবে লাভবান হবেন এই রাশি। কেরিয়ারেও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।উপার্জন বাড়বে। আটকে থাকা টাকা ফিরে আসবে। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা বাড়বে।যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভাল সময়। দাম্পত্য জীবনে প্রথমে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলেও পরে তা মিটে যাবে।

কন্যা : দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে।নিজের আটকে থাকা কাজ মিটবে। মানসিক দিক থেকে শান্তি লাভ করবেন।আর্থিকভাবে লাভবান হবেন। পকেটে টাকা আসবে। অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ পেতে পারেন।

তুলা : পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্য আগের তুলনায় ভাল থাকবে। ব্যবসা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সংসারে শান্তি আসবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। বন্ধুদের থেকে সহযোগীতা পাবেন।

কুম্ভ : হাতে টাকা আসবে,বেশ কিছু অর্থলাভ হতে পারে। নিজের ইচ্ছে পূরণ হতে পারে। ভগবান বিষ্ণুর কৃপায় যে কাজে হাত দেবেন সফলতা পেতে পারেন। ব্যবসার জন্য ভাল সময়। অর্থভাগ্য ভাল থাকবে। দাম্পত্য জীবন ভাল যাবে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’     

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

0:00