Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইনে প্রেমিক খুঁজতে গিয়ে ৪.৩ কোটি খোয়ালেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে অনলাইনে প্রতারণা বেড়েই চলেছে। প্রেম ও প্রতারণা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।ছেলে বা মেয়ে যে কেউই হতে পারে প্রতারণার শিকার। অনলাইনে ভালোবাসার ফাঁদ ছড়ানো রয়েছে।এবার অনলাইনে প্রেম খুঁজতে গিয়ে এবার প্রতারণার শিকার অস্ট্রেলিয়ান মহিলা। প্রেমের ফাঁদে পা দিয়ে খোয়ালেন ৪.৩ কোটি টাকা।ওই মহিলার সারা জীবনের সম্বল ছিল ওই অর্থ।অবশেষে সেই টাকা হাতিয়ে চম্পট দিল প্রেমিক।

৫৭ বছর বয়সী অ্যানেট ফোর্ডের নামের ওই মহিলা হলেন পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা।জীবনের সমস্ত সঞ্চয় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। অ্যানেটের এমনই করুণ অবস্থা যে নুন আনতে পান্তা ফুরোনোর মত অবস্থা। জানা গিয়েছে ২০১৮ সালে বিবাহ করেছিলেন অ্যানেট। কিন্তু তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর দ্বিতীয় বিয়ে করেন তার স্বামী। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অ্যানেট। এরপর ‘প্লেন্টি অফ ফিশ’ নামের ডেটিং সাইটে জীবনসঙ্গী খুঁজতে শুরু করেন অ্যানেট।

ডেটিং সাইটে উইলিয়াম নামের এক যুবকের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। তার প্রেমিক উইলিয়াম কয়েক মাসেই মিষ্টি মিষ্টি কথা বলে মন জয় করে নেয় অ্যানেটের। এরপর ধীরে ধীরে টাকা চাইতে শুরু করে ওই যুবক। উইলিয়াম জানায় তার মানিব্যাগ চুরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে তার টাকার খুব দরকার। এরপর ওই মহিলাকে ফোন করে বলা হয় তার প্রেমিক উইলিয়াম খুব অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এইকথা শুনে অ্যানেট হাসপাতালের সমস্ত বিল শোধ করে দেন। এরপর থেকেই উইলিয়ামকে হাতখরচা দিতে শুরু করেন ওই মহিলা। কিন্তু উইলিয়ামের টাকার প্রতি ঝোঁক বাড়তেই থাকল। অ্যানেট যখন বুঝলেন তিনি ঠকে গিয়েছেন তখন অনেকটাই দেরি করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই ১.৬ কোটি টাকা খুইয়েছেন তিনি।

ঘটনার এখানেই শেষ নয়, এই ঘটনার চার বছর পর আরও একবার প্রেমের ফাঁদে পা দিয়ে প্রতারিত হন অ্যানেট। সেখানেও কোটি কোটি টাকা খুইয়েছেন তিনি। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

রাস্তায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাথা থেঁতলে ভারতীয় বংশোদ্ভুতকে ‘শিক্ষা’ অস্ট্রেলিয়া পুলিশের

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

‘অপারেশন সিঁদুর’-এর সময়ে গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেওয়া কুখ্যাত সাইবার সন্ত্রাসী পাকড়াও

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

সেনাবাহিনীর পোশাকে উদ্দাম নাচ, দেশের সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ সিআইএসএফ জওয়ানের

‘কেউ সাহায্য করেনি’, সাইবার প্রতারকদের কাছে ৫০ লক্ষ খুঁইয়ে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

নতুনভাবে মানুষকে বোকা বানাচ্ছে সাইবার প্রতারকরা, কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00