বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক, মেলবোর্ন: সদ্য টেস্ট খেলা থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে সুখ নেই। মন খারাপ সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের। তার মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।

এর আগে ২০২৩ সালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবেন ক্যাঙ্গারুরা। ইতিমধ্যেই তাঁরা পৌঁছে গিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বর্তমানে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁদের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তারাও মোটেই দুর্বল দল নয়। তাই সমানে সমানে চলবে লড়াই। আগামী ১১ জুন লর্ডসের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ঘোষণা হল সেই ম্যাচের জন্যই দল।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে প্যাট কামিন্স নিজেই থাকছেন অধিনায়ক। তাছাড়া দলে রয়েছেন জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, উসমান খোয়াজা, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, স্যাম কনস্টাস, ম্যাট কুনহেমান, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, ন্যাথান লিঁও, জস হেজেলউড ও স্কট বোলান্ড। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন ব্রেন্ডান ডোজেট। গতবারের জয়ী, এবারও যদি অজিদের কপাল খোলে তাহলে তা রেকর্ড হবে।

দক্ষিণ আফ্রিকার কাছেও সুযোগ রয়েছে ট্রফি জেতার সুযোগ রয়েছে। এই মুহূর্তে  টেস্ট ক্রিকেটের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাঁদের ঝুলিতে রয়েছে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ৬৭.৫৪ শতাংশ পয়েন্টের অধিকারী।

একের পর এক রেকর্ড, বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজক

রাস্তায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাথা থেঁতলে ভারতীয় বংশোদ্ভুতকে ‘শিক্ষা’ অস্ট্রেলিয়া পুলিশের

লুঙ্গিকে রেখেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

তীব্র তাপপ্রবাহে মাঠেই মৃত্যু পাক বংশোদ্ভূত ক্রিকেটারের

‘ট্রাম্পকে ঘৃণা করি’,তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আমেরিকা

ভারতের কাছে দুরমুশ হতেই একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন আজি তারকা ব্যাটার

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই জোর ধাক্কা অস্ট্রেলিয়া দলে, চোটে অনিশ্চিত ওপেনার শর্ট

বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]