রাস্তায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাথা থেঁতলে ভারতীয় বংশোদ্ভুতকে ‘শিক্ষা’ অস্ট্রেলিয়া পুলিশের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। মস্তিষ্কে গুরতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগ, এক পুলিশ আধিকারিক তাঁর মাথা থেঁতলে দিয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তির নাম গৌরব কুন্ডি। একজন পুলিশ আধিকারিক তাঁর ঘাড়ের উপর হাঁটু মুড়ে বসে নির্যাতিতর মাথা মাটির সঙ্গে মিশিয়ে থেঁতলে দেয়। সেই সময়ও গৌরব বারবার বলছিলেন, “আমি কোনও ভুল করিনি”। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। হামলা চলাকালীন গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করেন স্ত্রী অমৃতপাল কৌর। তিনি বারবার পুলিশকে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সম্ভব হয়নি। তবে অস্ট্রেলিয়ার পুলিশ সহকর্মীর পাশে থেকে জানিয়েছে ওই আধিকারিক তার কর্তব্য করেছে।

পুলিশ এসে গৌরবকে গ্রেফতার করতে যায়। কিন্তু গৌরব পুলিশের সঙ্গে সহযোগিতা করতে রাজি হননি। ফলে তিনি গ্রেফতারের বিরোধিতা করেন। ওই আধিকারিক ভেবেছিল গৌরব তাঁর স্ত্রীকে নির্যাতন করছেন। পারিবারিক কলহকে সে সহিংসতা বলে ভুল করে। গৌরব কুন্ডির দাবি, তিনি মদ্যপ ছিলেন, উচ্চস্বরে কথাও বলছিলেন। কিন্তু স্ত্রীর গায়ে হাত তোলেননি। কিন্তু সে’সব না বুঝেই পুলিশ তাঁকে গ্রেফতার করতে চায়।

আশঙ্কাজনক অবস্থায় গৌরবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তাঁর মস্তিষ্ক এবং ঘাড়ের স্নায়ুতে গুরুতর আঘাত লেগেছে। প্রসঙ্গত, বিদেশে প্রবাসী ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সেই সব দেশের মানুষ বা পুলিশ প্রশাসনের এমন ব্যবহার এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। বারবার লজ্জা প্রকাশ করে এই নিয়ে ক্ষমা চাওয়া হয়, কিন্তু তারপর ফের একই ঘটনা ঘটতে থাকে।

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

ইজরায়েল কোনও ভুল পদক্ষেপ নিলে ধ্বংস হবে তাদের পারমাণবিক কেন্দ্র, হুমকি ইরানের

আমেরিকার বিমানবন্দরে ভারতীয় পড়ুয়াকে মাটিতে ফেলে পা দিয়ে গলা চেপে ধরল নিরাপত্তারক্ষীরা

অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, পর পর গাড়িতে আগুন

ভয়াবহ অবস্থা! গাজায় ৫ টাকার পার্লে-জি’র দাম শুনলে চমকে উঠবেন

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

জেল বন্দির সঙ্গে ফোন সেক্স! ঘোর বিপদে মহিলা পুলিশকর্মী

মেক্সিকোয় নেশামুক্তি কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু ১২ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]