Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সাইবার জালিয়াতির একটি নতুন ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রতারকের অত্যন্ত চালাকির শিকার হয়েছেন এক মহিলা। মাত্র ২৫০ টাকার ফাঁদে পড়ে ৫ লক্ষ টাকা খুইয়েছেন তিনি।

সাইবার জালিয়াতির এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বিবিধ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গত ১২ মে প্রতারিত মহিলা অজানা নম্বর থেকে একটি মেসেজ পান। সে মেসেজ করে মহিলাকে চাকরির প্রস্তাব দেন। মেসেজে মহিলাকে বলা হয় অনলাইন রিভিউ দেওয়ার জন্য।

সাধারণত অনলাইন রিভিউ এর ক্ষেত্রে বেশ কিছু বিষয় পর্যালোচনা করা হয়। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। রিভিউ দেওয়ার সময় মহিলা দেখতে পান সেখানে লেখা রয়েছে সম্পূর্ণ রিভিউ দেওয়ার পরে ২৫০ টাকা দিতে হবে।

এরপর অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ফোন করে এবং বিনিয়োগের প্রস্তাব দেয়। শুধু তাই নয় মহিলাকে সে একটি গ্রুপেও যোগদান করায়। গ্রুপটিতে জয়েন করেই মহিলা দেখতে পান সেখানে প্রচুর স্ক্রিনশট রয়েছে। সকলেই প্রচুর অর্থ উপার্জনের পর ধন্যবাদ জানিয়ে সেই সব স্ক্রিনশট পোস্ট করেছেন।

প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা কুড়ি হাজার টাকা বিনিয়োগ করেন। এরপর তাঁকে বলা হয়, তিনি যদি আরো বেশি বিনিয়োগ করেন তাহলে অনেক বেশি আয় করতে পারবেন।

অজানা অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বিশ্বাস করে মহিলা ৫ লক্ষ ৩০ হাজার টাকা বিনিয়োগ করে। তিনি এই সম্পূর্ণ টাকা দুটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি ইউপিআই আইডিতে ট্রান্সফার করেন।

মহিলা তখনও বোঝেননি তিনি যে প্রতারণার শিকার হয়েছেন। এরপর তার কাছে আর একটি ফোন আসে। সেখানে বলা হয় কমিশন হিসেবে তাঁকে টাকা দিতে হবে। তখন মহিলা বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। শেষে মহিলা পুলিশের দ্বারস্থ হন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00