Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেনাবাহিনীর পোশাকে উদ্দাম নাচ, দেশের সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ সিআইএসএফ জওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বর্তমানে চারিদিকে তরুণ-তরুণীদের রিলস বানাতে দেখা যায়। এই রিলস বানিয়ে অনেকেই সমাজ মাধ্যমে টাকা উপার্জন করেন। এবার এরকমই তবে ভিন্ন একটি ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর পোশাক পরে উদ্দাম নাচে দেখা গিয়েছে দুই মহিলাকে।  তাঁরা সেনাবাহিনীর সঙ্গেও যুক্ত নন বলে জানা গিয়েছে। রাস্তার মাঝে এই নাচ দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছেন সাধারণ মানুষ।

এবার এই নাচের ভিডিও নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। তিনি অভিযোগ করেছেন, ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে দুই মহিলার ওই নাচে দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে।

বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে। প্রত্যেক সীমান্তে এখন অশান্তির পরিস্থিতি। পহেলগাঁও হত্যাকাণ্ডের পরেই তার প্রতিশোধ নিতে ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’ সফল অভিযান করা হয়। তাই এই পরিস্থিতিতে দুই মহিলার নাচ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্রিজের মাঝে সেনার পোশাকে দুই মহিলা নেচে নেচে ভিডিও বানাচ্ছেন। সেই ভিডিওতে নাচের সঙ্গে সঙ্গে চলছে বিভিন্ন রকমের মুখের অঙ্গভঙ্গীও।

দুই মহিলার ভিডিও সমাজ মাধ্যমে ছেড়িয়ে পড়তেই ধেয়ে আসে সমালোচনার ঝড়। ফলে দুই মহিলার বিরুদ্ধেই সাইবার ক্রাইব বিভাগে গ্রেফতারের দাবিতে অভিযোগ দায় করে এক জাওয়ান।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় উত্তর ২৪ পরগনার কাঁপা ব্রিজের উপর এই নাচ চলছিল। জানা গিয়েছে, ‘অপরাজিতা কি দুনিয়া’ ও ‘অপরাজিতা কি দুলহানিয়া’ নামে দুটি পেজ চালান ওই মহিলা। অভিযুক্ত দুই মহিলার মধ্যে একজনের নাম রীতা মণ্ডল। রীতা নদিয়ার বাসিন্দা। তিনিই তার সমাজ মাধ্যমে ভিডিওটি আপলোড করেন বলে অভিযোগ।

এই দুই মহিলার বিরুদ্ধে বনগাঁ সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন এক সিআরপিএফ জওয়ান। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে ওই দুই মহিলা সেনাবাহিনীর পোশাক কোথা থেকে পেলেন, এই নিয়ে চলছে বিস্তর জল্পনা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

ছাগল কিনতে গিয়ে প্রেম, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে গ্রেফতার ব্যবসায়ী

‘ভাইয়ের নিখোঁজ হওয়া রহস্যজনক’, কেন একথা বললেন এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের দিদি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00