Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কেউ সাহায্য করেনি’, সাইবার প্রতারকদের কাছে ৫০ লক্ষ খুঁইয়ে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকের বেলগাঁওয়ে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে ঘটে গিয়েছে জাতিয়াতির ঘটনা। ঘটনার এখানে সমাপ্তি ঘটলেও এক রকম হত। প্রতারিত হয়ে মানসিক চাপ সহ্য করতে না করে আত্মহত্যা করলেন বৃদ্ধ-বৃদ্ধা। দিল্লি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন প্রতারকরা ওই দম্পতিকে ভুয়ো মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিল। পুলিশি অনুমান, প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি পরিমাণ টাকা দম্পতির থেকে নেওয়া হয়েছিল।

তথ্য অনুযায়ী, বৃদ্ধ দম্পতি কর্ণাটকের বেলগাঁওয়ের নন্দগড় গ্রামের বাসিন্দা। স্বামী দিয়াঙ্গো নজরাত (৮৩) এবং তাঁর স্ত্রী প্লাভিয়ানা নজরাত (৭৯) আগে মহারাষ্ট্রের মন্ত্রণালয়ে কাজ করতেন। তাঁদের বিশেষ নিকটাত্মীয় ছিল না। পুলিশের মতে, সাইবার অপরাধীরা নিজেদের দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে বৃদ্ধ দম্পতির সাথে যোগাযোগ করেছিল। একটি ভিডিও কল করে তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল। প্রতারকরা দম্পতিকে বলেছিল যে তাঁদের মোবাইল আইডি এবং নথিপত্র কিছু অপরাধমূলক কার্যকলাপে ব্যবহার করা হয়েছে। সেই জন্য দম্পতিকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

ভীত দম্পতি এই পরিমাণ টাকা প্রতারকদের দিয়েছিলেন। কিন্তু এরপরে হুমকি এবং টাকার দাবি ক্রমে ক্রমে বাড়তে থাকে। প্রতারকরা বিভিন্ন অজুহাতে দিয়াঙ্গো ও প্লাভিয়ানার কাছ থেকে ৫০ লক্ষ টাকারও বেশি প্রতারণা করেছে।

প্রতারণা এবং বারবার ব্ল্যাকমেলিংর শিকার হওয়ার কারণে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।  দম্পতি নিজেদের সমস্যার কথা কাউকে বলেননি, অবশেষে হতাশার কারণে দুজনেই আত্মহত্যা করেছেন। দিয়াঙ্গো নাজার নিজের গলার নলি কেটে আত্মহত্যা করেছিলেন, আর তার স্ত্রী প্লাভিয়ানা বিষ খেয়ে আত্মহত্যা করেন। দম্পতি সুইসাইড নোটে প্রতারকদের সম্পর্কে যাবতীয় কথা লিখে গিয়েছেন।

গোটা ঘটনাটির তদন্ত করে দেখছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। বৃদ্ধ দম্পতির ব্যাংক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখা হচ্ছে। দুজনের দেহ ময়নাতদন্তের জন্য বেলগাঁও বিআইএমএস হাসপাতালে পাঠানো হয়েছে।

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, ভিডিও তৈরি করে চলত ব্ল্যাকমেল

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

২৮ লক্ষের চাকরি ছেড়ে ৪০০ কোটির সাইবার জালিয়াতি এমবিএ পাস যুবকের

‘অপারেশন সিঁদুর’-এর সময়ে গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেওয়া কুখ্যাত সাইবার সন্ত্রাসী পাকড়াও

সেনাবাহিনীর পোশাকে উদ্দাম নাচ, দেশের সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ সিআইএসএফ জওয়ানের

‘সুন্দর’ মুখের ফাঁদে NRI তরুণ, খোয়ালেন আড়াই কোটিরও বেশি টাকা

নতুনভাবে মানুষকে বোকা বানাচ্ছে সাইবার প্রতারকরা, কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00