Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুনভাবে মানুষকে বোকা বানাচ্ছে সাইবার প্রতারকরা, কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন খবরের কাগজ খুললেই সাইবার ক্রাইমের কোনও না কোনও খবর চোখে পড়ে। মানুষকে বোকা বানিয়ে টাকা হাতানোর জন্য নানারকমের ফাঁদ পাতে প্রতারকরা। ইদানিং  আবার শুরু হয়েছে ডিজিট্যাল অ্যারেস্ট। সম্প্রতি এক ৮৬ বছরের মহিলাকে দু মাস ধরে ডিজিট্যাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা।

মুম্বইয়ের ওই বৃদ্ধার কাছ থেকে ২০ কোটি টাকা হাতিয়েছে তারা। সিবিআই আধিকআরিক সেজে দু’মাস ধরে ডিজিট্যাল অ্যারেস্ট করা হয়েছিল তাঁকে। ভয় দেখানো হয়েছিল নাতি নাতনিকে গ্রেফতার করার।

শুধু তাই নয় প্রতারকরা ২-৩ ঘণ্টা অন্তর অন্তর ওই বৃদ্ধাকে ফোন করত। এই বিষয়ে কোনও কিছু বাড়িতে জানাতে নিষেধ করা হয়েছিল। এই ঘটনা যে কোনও মানুষের সঙ্গে যখন তখন ঘটতে পারে। সাইবার স্ক্যাম থেকে কীভাবে বাঁচবেন। জেনে নিন বিশেষ কিছু কৌশল।

ব্যক্তিগত তথ্য দেবেন না

অজানা নম্বর থেকে ফোন আসলে ওপারে থাকা ব্যক্তির সঙ্গে কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। বিশেষত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, আধার ভোটার এইসব নিয়ে তথ্য একেবারেই জানাবেন না। ব্যক্তিগত তথ্য দিয়ে দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না।

OTP দেবেন না

ভিডিও কল বা এমনই ফোন করে কেউ যদি ওটিপি চায় তাহলে ভুল করেও তা যেন দিয়ে দেবেন না। অনেক সময় ওটিপি না চেয়ে ভেরিফিকেশন হবে বলে কোড চায়, তাও কিন্তু দেবেন না। দিলেই সর্বনাশ। আগে থেকে সাবধান হন।

ফোনকর্তার পরিচয় যাচাই করুন

ধরুন আপনাকে কেউ ফোন করে বলল সে ব্যাঙ্ক ম্যানেজার, ক্যুরিয়ার সার্ভিস থেকে ফোন করছে বা পুলিশ অফিসার- প্রথমেই যেন বিশ্বাস করে নেবেন না। অবশ্যই যাচাই করে নিন।

কীভাবে যাচাই করবেন

যে কোনও ব্যক্তির পরিচয়ের সত্যতা জানতে অফিশিয়াল নম্বর বা কোম্পানিতে ফোন করুন। ব্যাঙ্ক কর্মচারী পরিচয় দিয়ে সেই ব্যাঙ্কে ফোন করে জানুন,  ক্যুরিয়ার বাহক পরিচয় দিলে কুরিয়র সার্ভিস অফিসে ফোন করে জানুন।

ডিজিট্যাল অ্যারেস্ট থেকে বাঁচুন

এটা সবার আগে মাথায় রাখুন পুলিশ বা সিবিআই কর্মকর্তারা আপনাকে কখনওই ভিডিও কল করবেন না। তাই কেউ যদি ফোন করে ডিজিট্যাল অ্যারেস্টের ভয় দেখায় তাহলে তাতে ভয় পাবেন না। বরং বাড়িতে সবাইকে বিষয়টি জানিয়ে সতর্ক করুন।

সতর্ক থাকুন

সবথেকে বেশি যে বিষয়টি করতে হবে তা হল সতর্কতা অবলম্বন।  আজকালকার দিনে সাইবার স্ক্যাম এত বেড়ে গিয়েছে যে প্রায় সকলেই জানেন এ বিষয়ে। তাই এরকম ঘটনা ঘটলে ভয় না পেয়ে মোকাবিলা করতে হয় এটা মাথায় রাখুন। সাবধান থাকুন, সচেতন থাকুন।

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

২৮ লক্ষের চাকরি ছেড়ে ৪০০ কোটির সাইবার জালিয়াতি এমবিএ পাস যুবকের

‘অপারেশন সিঁদুর’-এর সময়ে গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেওয়া কুখ্যাত সাইবার সন্ত্রাসী পাকড়াও

সেনাবাহিনীর পোশাকে উদ্দাম নাচ, দেশের সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ সিআইএসএফ জওয়ানের

‘সুন্দর’ মুখের ফাঁদে NRI তরুণ, খোয়ালেন আড়াই কোটিরও বেশি টাকা

‘কেউ সাহায্য করেনি’, সাইবার প্রতারকদের কাছে ৫০ লক্ষ খুঁইয়ে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

২৪ ঘন্টার মধ্যেই সাইবার ঠগীদের হাতানো ১.৪৯ কোটি উদ্ধার পুলিশের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00