নিজস্ব প্রতিনিধিঃ দোরগোড়ায় ২০২৫। নতুন বছরকে স্বাগত জানাতে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি । এই আবহে বর্ষবরণ নিয়ে বড় নিদান দিলেন মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভী । এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। সেখানে স্পষ্টভাবে জানান হয়েছে, এই উদযাপন শরিয়াহ আইনে অপরাধ।
কিন্তু কেন? এই বিষয় সম্পর্কে জানান হয়েছে, খ্রিস্টান ধর্মের মধ্যে রয়েছে নতুন বছরের প্রথমদিন উদযাপনের বিষয়টি । ওইজন্য আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এটি খ্রিস্টানদের একটি বিশুদ্ধ ধর্মীয় অনুষ্ঠান। সেইজন্য কোন মুসলমানদের উচিত নয় বর্ষবরণ পালন করা । ইসলাম এ ধরনের অনুষ্ঠান কঠোরভাবে নিষিদ্ধ করেছে। শুধু তাই নয় মাওলানা মুফতি শাহাবুদ্দিন রজভী ব্রেলভী নিদানে আরও জানান বর্ষবরণ উদযাপন করা, একে অপরকে শুভেচ্ছা জানানো, বাজি ফাটানো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে একে অপরকে অভিনন্দন সহ একাধিক বিষয় ইসলামের সঙ্গে যুক্ত নয়। তাই বর্ষ বরণ উদযাপন শরিয়াহ আইনে অপরাধ।
পাশাপাশি নিদানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মুসলমানদেরা অন্যের ধর্মীয় উৎসবে যোগ দিতে পারবে না । কেউ যদি এই ধরনের কাজ করে তাঁকে গুরুত্বর অপরাধী বলে চিহ্নিত করা হবে । একথায় বলা যায়, ২০২৫ সালের প্রথম দিন উৎযাপন করতে পারবে না কোন মুসলিমরা। এমনটাই নিদান দিয়েছেন তাদের ধর্মগুরু ।