বাজি ফাটিয়ে ২০২৫-কে সর্বপ্রথম স্বাগত জানাল এই দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে তিনটে। এই সময়েই বাজি ফাটিয়ে নতুন বছর ২০২৫-কে স্বাগত জানাল নিউজিল্যান্ড।প্যাসিফিক আইল্যান্ড অফ টোঙ্গায় ফাটল বাজি। আলোর রোশনাইয়ে ঢাকল আকাশ। টোঙ্গার পর একে একে প্যাসিফিকের সামোয়া এবং কিরিমাটি আইল্যান্ডেও নতুন বছরকে স্বাগত জানানো হল মহাসমারোহে। তালিকায় একই সঙ্গে রয়েছে অকল্যান্ডও।

গোটা বিশ্বের মধ্যে প্রথম নিউজিল্যান্ড নতুন বছরে পা রাখল। খুশিতে মেতে উঠল গোটা নিউজিল্যান্ডবাসী। কিছুক্ষণের মধ্যেই অস্ট্রেলিয়াতেও সেলিব্রেশন শুরু হয়ে যাবে। প্রতি বছরের মতো ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ২০২৫ সালকে বরণ করার জন্য সিডনির হার্বার ব্রিজে অনুষ্ঠান শুরু হবে।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ১ জানুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় নিউ ইয়ার। প্রতি বছর ৩৬৪ এবং ৩৬৫ তম দিনের মধ্যবর্তী সময় সেলিব্রেট করা হয় নিউ ইয়ার। অস্ট্রেলিয়া, জাপানের পর দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া নতুন বছর সেলিব্রেট করবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়। এর পর রাত সাড়ে ৯টায় নিউ ইয়ার হবে চিন, ফিলিপিন্স এবং সিঙ্গাপুরে। বাংলাদেশ রাত সাড়ে ১১টায় উৎসব শুরু করবে। এরপর শুরু হবে নেপাল ও ভারত ও শ্রীলঙ্কায়। পাকিস্তানে রাত সাড়ে ১২টা নাগাদ ২০২৫ সাল শুরু। তার পর সেলিব্রেশন শুরু হবে জার্মানি, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম এবং স্পেনে। ভোর সাড়ে ৪টে থেকে সেখানে উৎসব শুরু। ভোর সাড়ে ৫টা থেকে নববর্ষের উদযাপন শুরু হবে ব্রিটেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগালে। আমেরিকায় নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় ১ জানুয়ারি সকালে। সবশেষে বর্ষবরণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র সংলগ্ন বাকের দ্বীপপুঞ্জ-এ। পয়লা জানুয়ারি ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ নতুন বছরকে স্বাগত জানাবেন ওই দ্বীপের বাসিন্দারা।

বাবর আজমের রেকর্ড ভাঙলেন ২২ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটার

আচমকাই অক্ষর পটেলের পায়ে পড়লেন কোহলি, হঠাৎ কী হল?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে কখনও হারাতে পারেননি রোহিতরা

খোদ কোচ নামলেন ফিল্ডিংয়ে,বিরল নজির পাকিস্তানে

নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া

অভিজ্ঞদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে নিউজিল্যান্ড, নেতৃত্বে স্যান্টনার

কুশল পেরেরার ব্যাটে রেকর্ড-ভাঙা সেঞ্চুরি! বছরের শুরুতেই দুর্ধর্ষ জয় শ্রীলঙ্কার

মোল্লা ইউনূসের নির্দেশকে বুড়ো আঙুল, বর্ষবরণের রাতে ঢাকায় ফাটল দেদার বাজি, চলল মদের আসর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]