বর্ষবরণের রাতে ‘অসভ্যতামি’ রুখতে কলকাতার পথে নামছে ৪,৫০০ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে নতুন বছর। বর্ষবরণের আনন্দে মেতে উঠবে আপামর বঙ্গবাসী। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ইনভিটেশন কার্ড। যেখানে লেখা রয়েছে, বর্ষবরণের রাতে শহর জুড়ে হুল্লোড়পার্টি। থাকবে খানাপিনা এবং ডিজে। ডিজে হিসেবে সেখানে থাকছে কলকাতার ট্রাফিক পুলিশের স্পেশাল পারফরম্যান্স! সেই পার্টিতে ফ্রিএন্ট্রি থাকছে পাঁচ ধরনের লোকের। প্রচন্ড গতিতে যাঁরা গাড়ি চালান, মদ্যপ চালক, ট্রাফিক সিগন্যাল ভাঙা চালক, হেলমেটছাড়া বাইক চালক এবং অন্য অফেন্ডারের নাম থাকছে সেই তালিকায়। আর সব শেষে লেখা, চেষ্টা করবেন যাতে আপনাকে আমাদের অতিথি নাহতে হয়। 

সোমবার থেকেই ছড়িয়ে পড়েছে ওই অভিনব ইনভিটেশন কার্ড। নতুন বছরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার দিকে নজর রাখছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে শহর জুড়ে প্রায় ৪৫০০ হাজার পুলিশ মোতায়েন থাকছে। তার মধ্যে  পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকাতেই থাকবে ২৫০০ জন পুলিশ । তাঁদের সঙ্গে রাস্তায় বছর শেষে রাত কাটাবেন এক অতিরিক্ত পুলিশ কমিশনার, দুজন যুগ্ম পুলিশ কমিশনার, ১২ জন ডেপুটি কমিশনার এবং ২৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। শুধু পার্ক স্ট্রিট ও তৎসংলগ্ন এলাকায় মোতায়েন থাকবেন ৭০ জন ইন্সপেক্টর। থাকছে ১১টি ওয়াচ টাওয়ার, ১৫টি পুলিশ রেসপন্স বুথ। থাকছে পুলিশ পিকেটিং, কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান, মহিলা পুলিশ এবং হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে এই রাজ্যে ও দেশের অন্যত্র যে জঙ্গিরা ধরা পড়েছে, তাদের বেশিরভাগ আধার কার্ডে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গের কোনও না কোনও জায়গার নাম। এই সব অনুপ্রবেশকারীরা কলকাতায় এসে থাকার জন্য শহরের কেন্দ্রস্থলে ওই সব এলাকার হোটেলগুলিই বেছে নিয়েছে বলে দাবি পুলিশকর্তাদের। তাই হোটেলগুলিতেও কড়া নজরদারি চালাবে পুলিশ।  

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]