নিজস্ব প্রতিনিধিঃ ২৬ জানুয়ারি গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস । পোশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া সবেতেই জাতীয় পতাকার থিম দেখা যাচ্ছে। আর এইদিন গেরুয়া, সবুজ ও সাদা রঙকে ব্যবহার করে বেশ কিছু খাবার তৈরি করতে পারেন বাড়িতেই। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন এই ২৬ জানুয়ারি তিরঙ্গা ধোকলা ।
তিরঙ্গা ধোকলা বানানোর উপকরণ-
১ কাপ সুজি
১ থেকে ২ কাপ দই
১ টা গাজর
১ বাটি পালং শাক
১ টেবিল চামচ তেল
স্বাদ মত নুন
পদ্ধতি-
প্রথমে পালং শাককে একটু গরম জলে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে । তারপর গাজর টাকে পেস্ট করে নিতে হবে মিক্সিতে । দুটো পেস্ট হয়ে গেলে একটা বাটিতে সুজি আর দই, একটু জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রাখতে হবে। এরপর সুজির মিশ্রনে অল্প তেল আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ৩ ভাগ করে নিতে হবে। এবার এক ভাগে পালং পেস্ট দিয়ে মিশিয়ে নিতে হবে। আরেক টাতে গাজরের পেস্ট আর অন্যটিতে সাদাই রেখে দিতে হবে। এবার সঙ্গে সঙ্গে একটা স্টিমার তে মিশ্রণ গুলো আলাদা আলাদা করে ৭-৮ মিনিট ভাঁপাতে (স্টিম) হবে । তাতেই তৈরি হয়ে যাবে তিরঙ্গা ধোকলা ।