ছুটির দিনে বানিয়ে নিন নিরামিষ আচারি কাঁকরোল

Share:

নিজস্ব প্রতিনিধি : সুস্থ থাকতে, শরীরে ভিটামিনের পরিমাণ সঠিক পরিমাণে রাখতে সবুজ শাক সব্জি খাওয়ার ওপরে নজর দিতে বলেন চিকিৎসকরা। গরম পড়ার পর থেকে বর্ষা পর্যন্ত পটল, ঝিঙের সঙ্গে আরও একটি সব্জি পাওয়া যায়। সেটি হল কাঁকরোল। ভাজা থেকে শুরু করে পোস্ত, তরকারি অনেকে খেয়ে থাকেন। পুরানো রেসিপির বদলে রবিবার ছুটির দিনে বানিয়ে নিতে পারেন নিরামিষ আচারি কাঁকরোল। এটি বানাতে কী কী লাগবে জেনে নিন-

উপকরণ- কাঁকরোল ১০টা, ১টা বড় সাইজের আলু , ২ ইঞ্চি আদা , ২টো কাঁচালঙ্কা, আচারি মশলা বানাতে নিন ১চামচ আস্ত জিরে, ১চামচ আস্ত ধনে, ১চামচ আস্ত মৌরি, ১চামচ কালো সরষে, ১টা শুকনো আস্ত লঙ্কা, আধা চামচ মেথি দানা, আধা চামচ আস্ত জোয়ান, স্বাদ মতোন নুন, হলুদগুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ১চামচ হিং, ১চামচ আমচুর পাউডার, কালো জিরে, সরষের তেল।

পদ্ধতি – কাঁকরোলের বাইরের অংশ ভালো করে চেঁচে নিতে হবে। এবার পাতলা পাতলা গোল করে কেটে নিতে হবে।কাঁকরোলের সঙ্গে কাঁচা আলুও গোল করে কেটে অর্ধেক করতে হবে। এবার শুকনো কড়াইতে সেঁকে নিতে হবে আস্তজিরে, আস্তধনে, আস্তমৌরি, কালোসরষে, শুকনো আস্ত লঙ্কা, সামান্য মেথি দানা, আস্ত জোয়ান, সুন্দর গন্ধ বের হলে আঁচটা বন্ধ করুন ও ঠান্ডা করে গুঁড়ো করুন। এইভাবে আচারি মশলা তৈরি হয়ে যাবে।

এবার একটি পাত্রে, কাটা আলু ও কাঁকরোল দিয়ে, সেই সঙ্গে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হিং, আমচুর পাউডার, ৬চামচ তৈরি করা সেঁকা মশলা, বীট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে সরষের তেল গরম করে, কালো জিরে ফোড়ন দিতে হবে। কুচানো আদা ও লঙ্কা দিয়ে নাড়তে হবে। এবার তার সঙ্গে মশলা মাখানো আলু ও কাঁকরোল দিয়ে ভাজতে হবে। ২ মিনিট করে ভেজে নিয়ে কম আঁচে ঢাকা দিতে হবে। সব্জি সিদ্ধ হয়ে শুকনো হয়ে এলে নামিয়ে নিন।

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

খুব সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন ডিমের এই ২ রেসিপি

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

মুখের স্বাদ বদলে বাড়িতেই বানিয়ে নিন ইনস্ট্যান্ট আমড়ার স্যুপ

ছুটির দিনে বানিয়ে নিতে পারেন মুখরোচক বাদাম চাট

বর্ষায় ইলিশের ভিন্ন ২ রেসিপি, এভাবে বানালে হাত চাটবেন

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

বর্ষায় বানিয়ে নিন কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]