মাছের ডিম দিয়ে বানিয়ে নিন পটলের দোলমা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাজারে গেলে কি কনবেন বুঝে পান না অনেকেই। পটল, ঝিঙে, ভেন্ডি ছাড়া এখন তেমন কিছু মেলে না। যেটাও মেলে, সেটার দামও আকাশছোঁয়া। রোজ রোজ একই ধরনের পটলের তরকারি খেতে ভাল লাগে না কারোরই। তাই নিত্য নতুন রান্না করতে পারলে খুব ভাল হয়। মাছের বা ছোলার ডাল দিয়ে পটলের দোলমা তো বানিয়েছেন। কোনোদিন মাছের ডিম দিয়ে বানিয়েছেন? মাছের ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন মাছের ডিম দিয়ে পটলের দোলমা। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ- ২৫০ গ্রাম মাছের ডিম, ৫-৬টি পটল, ৪টি বড় পেঁয়াজ, ১০-১২ কোয়া রসুন বাটা, ২ টেবিল চামচ আদা বাটা, স্বাদমতো নুন, ২ চা-চামচ হলুদগুঁড়ো, ২ টেবিল চামচ কাশ্মিরী লঙ্কাগুঁড়ো, ১ চা-চামচ ধনেগুঁড়ো,১ চা-চামচ জিরেগুঁড়ো, ২টি শুকনো লঙ্কা, ২ টুকরো দারচিনি, ২-৩টি ছোট এলাচ, ১ টেবিল চামচ চার মগজবাটা, ২ টেবিল চামচ টকদই,১ টেবিল চামচ কাজুবাটা, আন্দাজমতো সর্ষের তেল।

প্রণালী: পটলগুলো ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে হবে। পটলের বীজ বের করে নিয়ে সেটি ভালো করে পেস্ট করে নিতে পারেন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে হবে। তারমধ্যে ২টি পেঁয়াকুচি, ১ টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।তারমধ্যে মাছের ডিম দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে স্বাদমতো নুন, হলুদ, কাঁচালঙ্কা ও বাটা বীজটা দিয়ে ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। এবার পটলের ভিতরকে পুর ভরে নুন হলুদ দিয়ে সেটা ভাল করে ভেজে নিতে হবে। মুখটা আটকে দিতে হবে।

এবার ওই তেলে শুকনো লঙ্কা ও গরম মশলা ফোড়ন দিতে হবে। তারমধ্যে পেঁয়াজকুচি দিয়ে নেড়েচেড়ে আদা এবং রসুন বাটা দিয়ে নাড়তে হবে। একে একে ধনে, জিরেগুঁড়ো, স্বাদমতো নুন, গুঁড়ো লঙ্কা দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে জল ঝরানো টক দই, বাদাম এবং চারমগজ বাটা দিয়ে আঁচ কমিয়ে কষতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে পুর ভরা পটল দিয়ে খুব সাবধানে কষিয়ে গরম জল দিয়ে ঢাকা দিতে হবে। মাখা মাখা করে নামাতে হবে।

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

খুব সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন ডিমের এই ২ রেসিপি

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

মুখের স্বাদ বদলে বাড়িতেই বানিয়ে নিন ইনস্ট্যান্ট আমড়ার স্যুপ

ছুটির দিনে বানিয়ে নিতে পারেন মুখরোচক বাদাম চাট

বর্ষায় ইলিশের ভিন্ন ২ রেসিপি, এভাবে বানালে হাত চাটবেন

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

বর্ষায় বানিয়ে নিন কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]