Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন কেতকীকে অভিশাপ দিয়েছিলেন দেবাদিদেব মহেশ্বর?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : প্রকৃতি নানা রকমের সুন্দর সুন্দর ফুলে ভরা। সে সকল ফুলের অনেক ফুল আমাদের চেনা, আবার অনেক ফুল আমাদের অচেনা। তবে পৌরাণিক শাস্ত্র অনুসারে, এমন একটি বিশেষ ফুল আছে, যা অসাধারণ সুন্দর দেখতে হলেও কোনও পুজোয় ব্যবহৃত হয় না। তেমনই একটি ফুল হল কেতকী বা কেয়া, যাকে ইংরেজিতে বলে screw pine flower । এই ফুলটির সৌন্দর্য অপার। কালচে সবুজ পাতার মাঝে শুভ্র কেতকীর অপরূপ শোভা প্রকৃতির রূপকে করে তোলে আরও মনোরম। ভারী বর্ষণে তার পাপড়ি নুয়ে পড়লে সৌন্দর্যের এমন মনকাড়া দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে যায়। এই ফুল সচরাচর বন-জঙ্গলে দেখা গেলেও অনেকে আবার নিজেদের শখে টবেও ফোটায়। কিন্তু এমন অপরূপ সৌন্দর্য সত্ত্বেও কেতকী আজও পূজা-অর্চনায় নিষিদ্ধ। তার সৌন্দর্য যেমন মন জয় করে, তেমনি তার অভিশপ্ত পরিণতি মনকে ভাবায়—কী এমন হয়েছিল কেতকীর জীবনে?

পুরাণে বিবৃত রয়েছে এক অনন্য ঘটনা, যা থেকে জানতে পারা যায় এই কেতকীর নিষিদ্ধ হওয়ার কারণ। বিদ্যেশ্বর-সংহিতায় বলা হয়েছে— একদা প্রজাপতি ব্রহ্মা ক্ষীরসাগরে শায়িত বিষ্ণুর কাছে এসে উদ্ধত ভাষায় বলেন, “তোমার চেয়ে আমি শ্রেষ্ঠ, তুমি আমাকে অভিবাদন করো।” শ্রী বিষ্ণু শান্ত মনে বললেন, “তুমি তো আমার নাভিকমল থেকে জন্মেছ, অতএব তোমার চেয়ে আমি শ্রেষ্ঠ।” এই নিয়ে শুরু হয় শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক-বিতর্ক । অবশেষে তাঁদের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ, যার অভিঘাতে ত্রিভুবন কেঁপে ওঠে।

দেবতারা মহাদেব শিবের শরণাপন্ন হন। দেবাদিদেব শিব সব জেনে নিজে আকাশমার্গে এক অতিকায় অগ্নিস্ফটিক স্তম্ভরূপে বিষ্ণু ও ব্রহ্মার মাঝে  আবির্ভূত হন। সেই অগ্নিস্তম্ভের আদি ও অন্ত দেখতে না পেয়ে ব্রহ্মা ও বিষ্ণু সিদ্ধান্ত নেন, তাঁরা একে অপর থেকে আলাদা হয়ে তার আদি-অন্ত সন্ধানে বের হবেন। বিষ্ণু পাতালগামী হন মূল সন্ধানে এবং ব্রহ্মা আকাশপথে যান শিখর সন্ধানে।

বিষ্ণু বহু চেষ্টা করেও অগ্নিস্তম্ভের মূল খুঁজে পাননি এবং ফিরে আসেন। ব্রহ্মা যাত্রাপথে দেখতে পান এক অপূর্ব সৌরভময় কেতকী পুষ্প, যা পতিত হয়ে আকাশপথে ভাসছিল। ব্রহ্মা জানতে চান তার উৎপত্তির কথা। কেতকী জানায়, সে বহুদিন যাবৎ এই অগ্নিস্তম্ভ থেকেই পতিত হচ্ছে, কিন্তু তারও জানা নেই এই স্তম্ভের আদি-অন্ত। ব্রহ্মা তখন কেতকীকে  মিথ্যা সাক্ষী দিতে অনুরোধ করেন। এরপর কেতকী সম্মত হলে ব্রহ্মা কেতকীকে নিয়ে ফিরে আসেন ও বিষ্ণুকে জানান—”আমি অগ্নিস্তম্ভের শিখর দর্শন করেছেন এবং কেতকী তার সাক্ষী। বিষ্ণু সহজ-সরল মনে তা বিশ্বাস করে ব্রহ্মার পূজা করেন।

অতঃপর দেবাদিদেব এই মিথ্যার অনর্থ দেখে তৎক্ষণাৎ প্রকাশিত হন। বিষ্ণুর সত্যনিষ্ঠায় তিনি প্রসন্ন হন, কিন্তু ব্রহ্মার অহঙ্কার ও মিথ্যাচারে ক্রুদ্ধ হয়ে বলেন—

“হে ব্রহ্মা! তুমি যা দেখোনি তা দাবি করে মিথ্যার আশ্রয় নিয়েছো। আর কেতকী, তুমি সেই মিথ্যায় সায় দিয়েছ। এর ফলস্বরূপ আজ থেকে কেতকী পুষ্পকে আমার পুজোয় নিষিদ্ধ ঘোষণা করছি।”

মহেশ্বরের এই ঘোষণাই চিরন্তন নিয়ম হয়ে যায়—আজও কোনও শিবমন্দিরে কেতকী ফুল অর্পণ করা হয় না। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, সত্যের পথ যত কঠিনই হোক, তা অবলম্বন করাই শ্রেয়। মিথ্যা সাময়িক লাভ দিলেও তা শেষ পর্যন্ত ধ্বংস ও লজ্জার কারণ হয়।

তাই নিঃসন্দেহেই বলা যেতে পারে, কেতকী ফুল প্রকৃতিতে সৌন্দর্যের অনন্য নিদর্শন হলেও তার ভাগ্যে জুটেছিল অভিশাপের কালো ছায়া। কারণ, কেতকী সায় দিয়েছিল মিথ্যার পক্ষে। এই ঘটনা আমাদের এক গভীর বার্তা দেয়—সত্য কখনো মিথ্যার কাছে হার মানে না। মিথ্যার সঙ্গে যুক্ত হওয়া মানেই তা গ্রহণ করা। আর সত্যকে ত্যাগ করলে জীবনে আসে অভিশাপ, ক্ষয় ও সর্বনাশ। কেতকীর এই কাহিনি তাই শুধু পুরাণের গল্প নয়, মানবজীবনের চিরন্তন নীতিবাক্য। হর হর মহাদেব।

কৈলাস পর্বত তুলতে গিয়ে কী দশা হয়েছিল রাবণের ? জেনে নিন অজানা কাহিনি

অতি শ্রদ্ধায় ভুলেও করবেন না এই কাজ, হবে ঘোর অমঙ্গল

ভগবান নৃসিংহের ক্রোধ প্রশমনকারিনী চেঞ্চু লক্ষ্মী কে ছিলেন ?

জানেন কী, কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র এই কৌরব যুদ্ধ করেছিলেন পাণ্ডবদের হয়ে?

পদ্মফুলে কেন বিরাজ করেন দেবী লক্ষ্মী? জেনে নিন অজানা কাহিনি

ভগবান কৃষ্ণের বিরহে শেষ পর্যন্ত কী হয়েছিল শ্রীরাধার ?

জানুন হিন্দু তীর্থ গয়া ক্ষেত্রের উৎপত্তিকথা

জানেন কী, গঙ্গাকে বিবাহ করেছিলেন স্বয়ং শ্রী হরি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00