Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতি শ্রদ্ধায় ভুলেও করবেন না এই কাজ, হবে ঘোর অমঙ্গল

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : আমরা অনেক ক্ষেত্রেই না জেনেশুনে অনেক ভুল কাজ করে থাকি, যে কাজগুলি অজান্তেই দুর্ভাগ্য ডেকে আনে।  আমাদের প্রত্যেকের জীবনেই কমবেশি পূর্বপুরুষদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি দেখা যায় । কিন্তু, কখনও ভেবে দেখেছেন কী, এই অতি শ্রদ্ধা গৃহ অশান্তি বা অমঙ্গলের সূচনা করে। দেখা যায়, অনেকেই বাড়িতে মৃত পূর্বপুরুষদের ছবি টাঙান, নিয়মিত ধূপ-প্রদীপ দেখান, মালা পরান; এমন কী, অনেকে আবার ঠাকুরঘরে বা ঠাকুরের আসনেও পিতা মাতার ছবি রাখেন। এতে ভক্তি প্রকাশ পেলেও শাস্ত্র মতে এটি একেবারেই শুভ নয়। বাস্তু শাস্ত্রীয় বিশেষজ্ঞদের মতে, বাড়ির যে কোনও স্থানে পূর্বপুরুষ বা মৃত আত্মীয়ের ছবি রাখলে সংসারে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। কলহ, অশান্তি, আর্থিক ক্ষতি কিংবা মানসিক অবসাদ—এসব সমস্যার পিছনে বাস্তু দোষকে দায়ী করা হয়। তাই পূর্বপুরুষদের ছবি কোথায় এবং কীভাবে রাখতে হবে, সে বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে ছবি রাখা নিষেধ

বেশিরভাগ বাড়িতেই দেখা যায়, দেব-দেবীর পাশে পূর্বপুরুষদের ছবিও ঠাকুর ঘরে রাখা হয়। কিন্তু শাস্ত্র মতে এটি একেবারেই অশুভ। দেবতাদের সঙ্গে পূর্বপুরুষদের ছবি রাখলে দেবতারা ক্ষুব্ধ হন এবং দেবদোষ লাগে। কারণ মৃত্যুর পর পূর্বপুরুষও শক্তিশালী হয়ে ওঠেন। একই স্থানে উভয়ের ছবি রাখলে কারও আশীর্বাদই পুরোপুরি পাওয়া যায় না। তাই ঠাকুর ঘরের দেওয়ালে বা মন্দিরে তাঁদের ছবি রাখা উচিত নয়। এছাড়া মৃত্যুর পর পূর্বপুরুষদের আত্মারা প্রেত হয়ে যান। আরও বুঝিয়ে বলতে গেলে, শ্রাদ্ধাদি বা পিণ্ড দানের সময় সবসময় পূর্বপুরুষদের প্রেতাদি বলা হয়ে থাকে। তাই, কখনোই প্রেত ও দেবতা এক আসনে  স্থান পান না। প্রেত সর্বদাই ঋণাত্মক ধর্মী ও দেবতা ধনাত্মক ধর্মী হয়ে থাকেন। তাই ঠাকুরের আসনে মৃত ব্যক্তির ছবি রাখলে সেই সংসারে সর্বদাই ঋণাত্মকতা বিরাজ করে।

দেওয়ালে টাঙানোর পরিবর্তে টেবিলে রাখুন

অনেকে বাড়ির বসার ঘর বা শোওয়ার ঘরের দেওয়ালে পূর্বপুরুষদের ছবি টাঙিয়ে রাখেন। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসও সংসারে নেতিবাচক প্রভাব ফেলে। এর বদলে ফটোস্ট্যান্ডে ছবিটি রেখে টেবিলের ওপর রাখা উচিত। পেরেকের সাহায্যে দেওয়ালে ঝুলিয়ে রাখলে বাস্তু দোষের সম্ভাবনা বেড়ে যায়।

জীবিত সদস্যদের ছবির সঙ্গে রাখবেন না

একটি বড় ভুল যা প্রায়ই দেখা যায়, তা হলো—জীবিত সদস্যদের ছবির পাশে মৃত ব্যক্তির ছবি রাখা। শাস্ত্র মতে এটি অত্যন্ত অশুভ। এতে জীবিত ব্যক্তির আয়ু কমে যায় এবং তার জীবনে নানা সঙ্কট নেমে আসে। মানসিক অবসাদ, স্বাস্থ্য সমস্যা এমনকি পারিবারিক অশান্তিও এই ভুলের কারণে হতে পারে।

শোওয়ার ঘর, রান্নাঘর ও সিঁড়িতে নিষেধাজ্ঞা

শোওয়ার ঘরে পূর্বপুরুষদের ছবি রাখলে দাম্পত্য জীবনে অত্যন্ত কলহ দেখা দেয়। এতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে থাকে, ফলে সম্পর্কে অশান্তি আসে। রান্নাঘরে বা সিঁড়ির ধারে ছবিও রাখা উচিত নয়। এতে পিতৃপুরুষদের অসম্মান হয় এবং সংসারে সমস্যার সৃষ্টি হয়।

বসার ঘরে বা ডাইনিংয়ে মৃত ব্যক্তির ছবি রাখার সমস্যা

অনেক সময় অতিথিদের সামনে পূর্বপুরুষদের ছবি চোখে পড়ে। এতে বাস্তু মতে পরিবারে নেতিবাচক প্রভাব পড়ে। বসার ঘরের দেওয়ালে ছবি থাকলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ বাড়তে পারে। কারণ বসার ঘরেই পরিবার দীর্ঘ সময় কাটায় এবং সেই স্থানে নেতিবাচক শক্তি দ্রুত ছড়িয়ে পড়ে।

মৃত ব্যক্তির সঠিক দিক ও অবস্থান

বাস্তু মতে, পূর্বপুরুষদের ছবি উত্তর দিকে রাখা শুভ। এতে তাঁদের দৃষ্টি পড়ে দক্ষিণ দিকে, যা যম ও পিতৃপুরুষদের দিক বলে ধরা হয়। এর ফলে অকাল মৃত্যুর আশঙ্কা কমে যায় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। তবে দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে ছবি রাখলে পরিবারে সমৃদ্ধি হানি হতে পারে। এছাড়া ব্রহ্মস্থান অর্থাৎ বাড়ির মাঝখানে বা এমন স্থানে ছবি রাখা উচিত নয় যেখানে যাতায়াতের সময় সহজে চোখে পড়ে। এতে মান-সম্মান হানির আশঙ্কা থাকে।

একাধিক ছবি না রাখা

অনেকে একাধিক ছবিতে পূর্বপুরুষদের স্মরণ করেন। কিন্তু শাস্ত্র মতে একাধিক ছবি রাখা উচিত নয়। এতে বাস্তু দোষ তৈরি হয়। শুধুমাত্র একটি ছবি রাখলেই যথেষ্ট, এবং সেই ছবি হওয়া উচিত শান্ত, গম্ভীর ও স্নিগ্ধ ভঙ্গির।

বাস্তু অনুসারে করণীয়

১. ঠাকুর ঘরে দেব-দেবীর সঙ্গে পূর্বপুরুষদের ছবি রাখবেন না।

২. দেওয়ালে টাঙিয়ে রাখবেন না, বরং স্ট্যান্ডে রেখে টেবিলে রাখুন।

৩. জীবিত সদস্যদের ছবির সঙ্গে পূর্বপুরুষদের ছবি রাখবেন না।

৪. শোওয়ার ঘর, রান্নাঘর, সিঁড়ি বা বাড়ির মাঝখানে ছবি লাগাবেন না।

৫. উত্তর দিকের দেওয়ালে ছবি রাখা সবচেয়ে শুভ।

৬. একাধিক ছবি রাখবেন না, একটি ছবি যথেষ্ট।

পূর্বপুরুষদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা আমাদের নৈতিক ও আধ্যাত্মিক দায়িত্ব। কিন্তু সেই ভক্তি যেন ভুল পথে গিয়ে সংসারে অশান্তি না আনে, সেদিকে খেয়াল রাখাও একান্ত জরুরি। বাস্তু শাস্ত্র আমাদের শেখায়, কোথায় কীভাবে ছবি রাখা উচিত, যাতে পিতৃপুরুষদের আশীর্বাদ আমরা পরিপূর্ণভাবে লাভ করতে পারি। তাই ঠাকুরের আসনে বা বাড়ির দেওয়ালে তাঁদের ছবি না রেখে বাস্তু মেনে সঠিক স্থানে রাখুন। তবেই পরিবারে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00