Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্যাব-কাণ্ডে জড়িত খোদ শিক্ষক, চাকরি কাড়ল স্কুল শিক্ষা দফতর, তালিকায় আরও অনেকের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েক সপ্তাহ যাবৎ ট্যাব-কাণ্ড(WB Tab Scam) নিয়ে উত্তাল গোটা রাজ্য। যদিও রাজ্য সরকার(West Bengal Government) এবং সাইবার কর্তাদের তৎপরতায় ইতিমধ্যেই ট্যাব কাণ্ডের জাল গুটিয়ে আনা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সেই রেশ ধরেই এবার শাস্তিমূলক পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর। চাকরি থেকে বরখাস্ত করা হল এক স্কুল শিক্ষককে। পূর্ব বর্ধমানে(East Barddhaman) চুক্তিভিত্তিক পদে কর্মরত ওই স্কুল শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে।

আরও পড়ুনঃ রাজ্যের আইনশৃঙ্খলার উপরে তীক্ষ্ণ নজর রাখতে নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম

তদন্তে উঠে এসেছে, ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনায় ওই চুক্তিভিত্তিক স্কুল শিক্ষকের নাম জড়িত রয়েছে। এরপরই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা দফতর। বরখাস্তের চিঠিও পাঠানো হয়েছে পূর্ব বর্ধমান জেলাকে। এমনকি ট্যাব-কাণ্ডের তদন্তে আরও বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকার নাম উঠে এসেছে। তাঁদের ব্যাপারেও পুলিশি তদন্ত চলছে জোরকদমে। তদন্ত করার পর কোনও চমকপ্রদ তথ্য উঠে আসে কিনা সেই বিষয়ে রাজ্য পুলিশের তরফ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ প্রসেনজিতের সঙ্গে গোপনে প্রেম? প্রশ্ন করতেই চমকপ্রদ উত্তর ঋতুপর্ণার, কি ঘটল তারপর!

প্রসঙ্গত উল্লেখ্য, ট্যাব-কাণ্ডের সূত্রপাত ঘটে মাত্র দুটি স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে গোটা রাজ্যজুড়েই চলছে ট্যাব-কাণ্ডের অর্থ জালিয়াতি। ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর বদলে গিয়ে সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করে জালিয়াতি গ্যাং। যদিও ইতিমধ্যেই প্রায় বারোশোর কাছাকাছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ট্যাব-কাণ্ডের জেরে বঞ্চিত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পুনরায় টাকা পাঠানোর কথা ঘোষনা করেছেন। জালিয়াতি হওয়া বিপুল অর্থ পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00