Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জালিয়াতি রুখতে ‘রূপশ্রী’র টাকা পাঠানো নিয়ে সতর্ক থাকার নির্দেশ জেলাশাসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে ঘটে যাওয়া ট্যাব কাণ্ডের(Tab Scam Case) পর সরকারি অর্থ জালিয়াতি হওয়ার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে সরকার(West Bengal Government)। ইতিমধ্যেই ট্যাব কাণ্ডের টাকা জালিয়াতির সঙ্গে যুক্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশ(West Bengal Police) এখনও পর্যন্ত ১২২০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। জানা গিয়েছে ফ্রিজ হওয়া অর্থের পরিমাণ ৬৭ লক্ষ ৭৬ হাজার ৮২৮ টাকা। পুলিশের ধরপাকড়ের ফলে বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা অর্থ জালিয়াতি চক্রের জাল ক্রমশ গুটিয়ে আনা হচ্ছে। এই আবহে ‘রূপশ্রী’ প্রকল্প নিয়েও জারি হল নয়া নির্দেশিকা।

আরও পড়ুনঃ উপনির্বাচনে ৬ আসনেই এগিয়ে তৃণমূল

কন্যাশ্রীর পর রূপশ্রীর প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতার নির্দেশ দিল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। ২০১৮ সালের এপ্রিল মাস থেকে চালু হওয়া রাজ্য সরকারের জনকল্যাণমূলক ‘রূপশ্রী’ প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। আবেদন যাচাই করার পরই কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় রাজ্য সরকার। কিন্তু এবার থেকে কন্যাশ্রীর মতো রূপশ্রীর ক্ষেত্রেও ৬ দফা ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে জেলাশাসকদের। এই প্রকল্পের অর্থ যাতে কোনোভাবেই জালিয়াতির অংশ না হতে পারে তাই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ মুঙ্গের থেকে কলকাতায় অস্ত্র নিয়ে আসতেন সুন্দরীরা, তদন্তে নেমে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের

এর সবচেয়ে বড় কারণ হল, কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে স্কুল-কলেজগুলির বড় ভূমিকা থাকে। কিন্তু রূপশ্রী প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়ার তদারকি করা হয় সরকারি অফিস থেকেই। বিডিও অফিস যুক্ত থাকে এই ব্যবস্থায়। এর জেরে রূপশ্রী পোর্টালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে এনআইসি। জালিয়াতি ও অনিয়ম আটকানোর জন্য বিশেষ ধরনের কয়েকটি সফ্টওয়ার ব্যবহার করতে বলা হয়েছে। নিয়মিত সফ্টওয়ার, অপারেটিং সিস্টেম, ব্রাউজার প্রভৃতি আপডেট করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে। সেই সঙ্গে গোটা ব্যবস্থাপনার উপর কড়া নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে অর্থ জালিয়াতির আঁচ রূপশ্রী প্রকল্পের উপর পড়বে না এবং হবু কনেরাও তাঁদের প্রাপ্ত অর্থ থেকে বঞ্চিত হবেন না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00