ফের মালদহ, ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তাল গোটা রাজ্য। একের পর এক রাজ্য থেকে উঠে আসছে দুর্নীতির খবর। এই আবহে এবার মালদহ   থেকে গ্রেফতার হল ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্ত। বৃহস্পতিবার বৈষ্ণবনগরের চকসেহেরদী গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি হলেন সুব্রত বসাক। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক। সেখান থেকেই তিনি চালাতেন এই ট্যাব কেলেঙ্কারির ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্তের বাড়ি থেকে ল্যাপটপ এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এখন পর্যন্ত ট্যাব কাণ্ডে মালদা থেকে গ্রেফতার হয়েছেন ৬ জন। জোরকদমে মালদা জুড়ে শুরু হয়েছে তল্লাশি।

মালদা থেকে গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন রকি শেখ, পিন্টু শেখ, শ্রবণ সরকার এবং জামাল শেখ। পুলিশ জানায়, ধৃতদের মধ্যে বেশিরভাগ জনের  সাইবার ক্যাফে রয়েছে। আর সেখান থেকেই চলত এই ট্যাব কেলেঙ্কারি। বলা বাহুল্য, রাজ্য সরকারের  ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্প  রয়েছে। আর সেই  প্রকল্পের মাধ্যমে  ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। তবে কিছু দিন আগে সামনে আসে এই  ট্যাব দুর্নীতি  ঘটনা। অভিযোগ, এক জনের টাকা চলে গিয়েছে অন্য জনের অ্যাকাউন্টে। অথবা  হ্যাক করে ট্যাবের টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

১৫ বছর পর ফেসবুকে ভারসাম্যহীন ছেলের খোঁজ পেল পরিবার, বাংলাদেশে গেল কীভাবে? প্রশ্ন পরিবারের

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

এক কোপে আলাদা স্বামীর গোপনাঙ্গ, স্ত্রীর কাণ্ডে চাঞ্চল্য এলাকায়

সাম্প্রদায়িক তাস খেলছে বিজেপি, মালদা থেকে কটাক্ষ তৃণমূল বিধায়কের

ভুয়ো বৃহন্নলার নাটক ফাঁস, প্রতারক গ্রেফতার ‘আসলদের’ তৎপরতায়

মালদার ইংরেজবাজারে চুরি রুখতে গ্রাম পাহারা, প্রহরারত যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]