ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ট্যাব কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য । এই আবহে এবার শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্যাব কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘ ট্যাব দুর্নীতির ঘটনায় সিট গঠন হয়েছে। ইতিমধ্যেই তদন্ত করে গ্রেফতারও করা হচ্ছে।‘

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন , যাদের ট্যাবের টাকা ঢোকেনি তাদেরকে পুনরায় দেওয়া হবে সেই টাকা। শুধু তাই নয় বিমানবন্দর থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। ৬ জনকে গ্রেপ্তার করেছি। বাকি বাকি যা করার ওরা করবে।‘ এখান থেকেই স্পষ্ট যে ট্যাব কেলেঙ্কারি নিয়ে বেশ তৎপর রাজ্য প্রশাসন।

উল্লেখ্য, রাজ্য সরকারের  ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্প  রয়েছে। আর সেই  প্রকল্পের মাধ্যমে  ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। মূলত , এই টাকা পেয়ে থাকে  একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা । আর এবার সেই টাকাই হয়ে যাচ্ছে গায়েব। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি। জেলায় জেলায় উঠেছে ভুরি ভুরি অভিযোগ। যা খবর, সব জেলা মিলিয়ে ৩০০ পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ১০ হাজার টাকা। ইতিমধ্যেই এই পুরো  ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এখন পর্যন্ত ট্যাব দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন মোট ৬ জন।  

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]