সরকারি কল্যাণমূলক প্রকল্পের জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে এসেছে  ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা নয়ছয়ের ঘটনা। আর তাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গ নিয়েই   বৃহস্পতিবার বিধানসভায়  মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাব কেলেঙ্কারি নিয়ে তিনি বলেন,’ মানুষের জন্য বরাদ্দ অর্থের যাতে কোনওভাবেই অপব্যবহার না হয়, তা আমরা নিশ্চিত করতে চাই।‘

পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান,’ ১৬০০ কোটি টাকা আমরা খরচ করেছি পড়ুয়াদের ট্যাব দিতে। অনেকে ধরা পড়েছে।  তবে এবার একটা মেকানিজম করছি যাতে কেউ এই ঘটনা  করলে কঠোর শাস্তি দেওয়া  হবে।‘   অন্যদিকে পড়ুয়াদের ট্যাবের টাকা দুর্নীতি কাণ্ডে  জেলা এবং কলকাতা পুলিশের তরফে সিট গঠন করে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, রাজ্য সরকারের  ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্প  রয়েছে। আর সেই  প্রকল্পের মাধ্যমে  ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। মূলত , এই টাকা পেয়ে থাকে  একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা । আর এবার সেই টাকাই হয়ে যাচ্ছে গায়েব। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি। জেলায় জেলায় উঠেছে ভুরি ভুরি অভিযোগ। যা খবর, সব জেলা মিলিয়ে ৩০০ পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ১০ হাজার টাকা। ইতিমধ্যেই এই পুরো  ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিকজনকে ।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]