Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিএনপির সমাবেশ ঘিরে থমথমে ঢাকা, সভার আগে আটক দুই শীর্ষ নেতা

আগামিকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করতে চলেছে বিএনপি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের ডাক দিয়ে আগামিকাল শনিবার ঢাকায় বিভাগীয় সমাবেশ করতে চলেছে প্রধান বিরোধী দল বিএনপি। রাজধানীর গোলাপবাগ মাঠে ওই সমাবেশের আগেই খালেদা জিয়ার দলের দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। তাতেও দমছেন না বিএনপি কর্মী-সমর্থকরা। শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন তাঁরা।

বিএনপির মহাসমাবেশ ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়েছে। বুধবারই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন খালেদা জিয়ার দলের কর্মী-সমর্থকরা। সংঘর্ষে একজনের প্রাণও গিয়েছিল। সমাবেশের স্থান নিয়ে গত কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিলেন বিএনপি নেতারা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওই স্থানে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। বিকল্প হিসেবে বেশ কয়েকটি জায়গার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতে সাড়া দেননি খালেদা জিয়ার দলের নেতারা। জটিলতা কাটাতে এদিন সন্ধ্যায় ফের দুপক্ষ বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকেই সমাবেশস্থল হিসেবে গোলাপবাগের মাঠ চূড়ান্ত করা হয়।

সমাবেশের ২৪ ঘন্টা আগেই এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বুধবারের সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পেশ করা হলে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। দুজনকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। দলের দুই শীর্ষ নেতাকে গ্রেফতারের পরেও দমছেন না বিএনপি নেতা-কর্মীরা। সমাবেশ সফল করতে রাত থেকেই সমাবেশস্থলে হাজির হতে শুরু করেছেন।

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ঢাকায় হিন্দুদের সম্মেলন বন্ধ করে দিল ইউনূসের পুলিশ, বের করে দেওয়া হলো প্রতিনিধিদের

ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে, থানার ব্যারাকেই মহিলা পুলিশ কর্মীকে পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শ্লোগান দেওয়ার অপরাধে আটক ৬

গল্প নয় সত্যি, পদ্মার এক ইলিশ বিক্রি সাড়ে ১০ হাজারে

‘রক্ত চাই, রক্ত’, ঢাকার বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের বাঁচাতে আর্জি চিকি‍ৎসকদের

ইউনূসের জমানায় বিষ মদের রমরমা, খুলনায় বিষাক্ত মদের বলি পাঁচ

ঢাকায় আল কায়েদা-আইএসের পতাকা হাতে মিছিল, শ্লোগান উঠল ‘তুমি কে, আমি কে? জঙ্গি-জঙ্গি’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00