Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কক্সবাজারের রাস্তায় প্রকাশ্যে মার্কিন তরুণীর শ্লীলতাহানি, ইউনূস জমানায় রসাতলে নারী সুরক্ষা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় জঙ্গিবাদের পাশাপাশি অভূতপূর্ব উত্থান ঘটেছে ধর্ষক ও বখাটেদের। গত কয়েকদিন ধরে দেশজুড়ে হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। এক রত্তি শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা গৃহবধূ-কেউই রেহাই পাচ্ছেন না পাষণ্ডদের হাত থেকে। বেলাগাম ধর্ষণের ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও তাতে কোনও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। উল্টে সোমবার (১০ […]

সংসদে আচমকা অসুস্থ সৌগত রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের অধিবেশন চলাকালীন লোকসভার কক্ষেই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তড়িঘড়ি তাঁকে রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকটি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান সাংসদের অসুস্থতার খবরে অন্য সাংসদদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। যদিও চিকি‍ৎসকরা জানিয়েছেন, ‘যথেষ্টই স্থিতিশীল রয়েছেন তৃণমূল সাংসদ।’ সোমবার থেকেই শুরু […]

Airtel এবং Jio এর ঘুম কেড়ে নয়া রিচার্জ প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, কী কী সুবিধা মিলবে?

নিজস্ব প্রতিনিধি : মোবাইলপ্রেমীদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান। চালু হল ভোডাফোন আইডিয়ার 5G  এর নয়া রিচার্জ প্ল্যান। চালু হয়ে গেছে 5G এর নয়া ডাটা প্ল্যান। রয়েছে একাধিক চমক। ভোডাফোন আইডিয়া একইসঙ্গে নিয়ে এল নয়া ৩ রিচার্জ প্ল্যান। এই প্ল্যান ৫৬ দিনের ভ্যালিডিটি প্রদান করে। গ্রাহকরা পেয়ে যাবেন একগুচ্ছ পরিষেবা।ভিআই এর 795 টাকার রিচার্জ প্ল্যানে […]

আচমকাই নবান্নে মমতার কাছে নওশাদ, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। আজ সোমবার (১০ মার্চ) বিকালে সটান নবান্নে হাজির হন ভাঙড়ের বিধায়ক। প্রায় ২২ মিনিট ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও নওশাদের দাবি, ‘অন্য কোনও রাজনৈতিক […]

মাঝ রাতে পুলিশ ডেকে মদ্যপ স্বামীকে তুলে দিলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিন ধরেই মদ্যপ স্বামীর মানসিক নির্যাতন সহ্য করেছিলেন। কিন্তু ধৈর্য্যের বাঁধ ভাঙতেই চরম সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি। রবিবার (৯ মার্চ) রাতে আচমকা ফেসবুক লাইভ চলাকালীন পুলিশকে ডেকে মদ্যপ স্বামী তথা নাট্যপরিচালক আদিবাসী মিজানকে ধরিয়ে দিলেন। পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অনেকেই অভিনেত্রী মানসী প্রকৃতির প্রশংসা করেছেন। ‘বেক্কল বউ’ নাটকের মাধ্যমেই দর্শকদের […]

বন্দুক দেখিয়ে ‘তনিশকের’ শোরুম থেকে ২৫ কোটির গয়না ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, পটনা: অভিজাত গয়না প্রস্তুতকারী সংস্থা ‘তনিশ্কের’ শোরুমে দিনেদুপুরে হানা দিয়ে কর্মী ও খদ্দেরদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ২৫ কোটির গয়না নিয়ে চম্পট দিল ডাকাত দল। আজ সোমবার (১০ মার্চ) ভয়াবহ ঘটনাটি ঘটেছে আরায়। ডাকাতি করে পালানোর সময়ে পিছু ধাওয়া করা পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে ডাকাতরা। পুলিশের গুলিতে জখম হয়েছে দুই ডাকাত। আপাতত এক হাসপাতালে […]

দুই সারা-ই অতীত, বলিউডের তরুণ অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শুভমন

এবার শোনা যাচ্ছে, শুভমন গিলের অতীতে সারা বা ঋদ্ধিমা কেউই ছিলেন না। তাঁর প্রেমিকা নাকি বলিউডের আরেক তরুণ অভিনেত্রী অবনীত কৌর।

১৫ ছক্কায় মাত্র ২৮ বলেই সেঞ্চুরি, কোন ক্রিকেটার গড়লেন এমন কীর্তি?

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘পুরনো চাল ভাতে বাড়ে।’ ওই আপ্তবাক্যের প্রতিফলন দেখা গেল রবিবার (৯ মার্চ)। দীর্ঘ চার বছর ধরে বাইশ গজে ফিরেই ব্যাট হাতে জ্বলে উঠলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। মাত্র ২৮ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। শুধু তাই নয় একটিও চার মারেননি। তবে ছক্কা হাঁকিয়েছেন ১৫টি। ডট বল খেলেছেন ২টি। আর বাকি […]

খাস কলকাতায় নারকীয় ঘটনা! কাজের টোপ দিয়ে হোটেলে নিয়ে তরুণীকে ‘ধর্ষণ’, ধৃত অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি : নারীদিবসের রেশ কাটতে না কাটতেই একটার পর একটা লজ্জাজনক ঘটনা সামনে আসছে।ফের হাড়হিম ঘটনা সামনে এল কলকাতায়।চাকরির দেওয়ার পর লোভ দেখিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। হোটেলে নিয়ে গিয়ে তরুণীর উপর চলে লাগাতার শারীরিক নির্যাতন। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম কীর্তি মেহতা,বয়স ৫৯ বছর।নির্যাতিতার অভিযোগ বেশ কিছু […]

‘গালিগালাজ দিয়েছেন শুল্ক গোয়েন্দারা’, আদালতে কেঁদে ফেললেন রান্যা রাও

রান্যা কান্নায় ভেঙে পড়েন এবং রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (DRI) কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক হয়রানি এবং নির্যাতনের অভিযোগে আনেন।

‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের সেরা বাংলা’, মোদি সরকারের রিপোর্টে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:  বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। পাখির চোখ মহিলা ভোট। যা নিশ্চিত করতে চায় সবদল। তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ চলছে রমরম করে। তার মাঝে নারী ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের এগিয়ে থাকার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১০ মার্চ)  সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে মোদি সরকারের রিপোর্ট উল্লেখ করে লিখেছেন, “জাতীয় সমীক্ষার বার্ষিক রিপোর্ট অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রে […]

‘টেস্ট ড্রাইভে’র নাম করে ৮৫ লক্ষের টয়োটা হ্যারিয়ার নিয়ে চম্পট ছিনতাইবাজদের

নিজস্ব প্রতিনিধি : টেস্ট ড্রাইভের নাম করে গাড়ি নিয়ে চম্পট দিল ছিনতাইকারী চক্র। মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে দিল ছিনতাইকারীর দল। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের শাহবাগ মেট্রো স্টেশনের কাছে।এই ঘটনায় ছিনতাইকারীদের খোঁজে দেশটির পুলিশ।থানায় গিয়ে মামলা করেছেন গাড়ির মালিক। তার চুরি যাওয়া গাড়িটি হল ‘টয়োটা হ্যারিয়ার’।এই গাড়ির দাম আনুমানিক মূল্য ৮৫ লক্ষ টাকা।ভুক্তভোগী […]

শুভেন্দুর ‘দুর্গে’ ভাঙন ধরাল তৃণমূল, বিজেপি ছেড়ে ঘাসফুলে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর বিধানসভার ভোট ঘিরে কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেই কোমর বাঁধার আগেই কার্যত জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকেই ভাঙন ধরাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ সোমবার (১০ মার্চ) বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। আর দলবদল […]

চাকরির লোভ দেখিয়ে মহিলাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ পড়শির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: চাকরি দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ওই মহিলা অভিযু্ক্তের নাম ফুলোড়া। তার বিরুদ্ধে আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে চাকরির লোভ দেখিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি। পূজার পরিবার জানিয়েছে,গত ১৮ই ফেব্রুয়ারি ফুলোড়া নামের এক প্রতিবেশী মহিলা পূজা রাজভরকে চাকরির […]

পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, চাঞ্চল্য ছড়িয়েছে ময়দান মেট্রোস্টেশন চত্বরে

প্রাথমিক সূত্রের খবর, স্টেশনের ঠিক বাইরে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী এবং কর্মীদের মধ্যে।

গাছ থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ, শোরগোল মেমারিতে

নিজস্ব প্রতিনিধিঃ খোলা মাঠের মাঝখানে একটি গাছে ঝুলে রয়েছে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ, সোমবার সকালে এই ঘটনায় উত্তাল পূর্ব বর্ধমানের মেমারি। ঘটনাটি ঘটেছে, মেমারি থানার অন্তর্গত বামুনিয়া এলাকায়। স্বাভাবিক ভাবেই যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। স্থানীয় তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯ টা নাগাদ বামুনিয়া সংলগ্ন এলাকায় একটি মাঠের মাঝখানে গাছে ঝুলন্ত অবস্থায় […]

বিচারপতি জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে নিয়োগে অনুমোদন রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিনিধি : কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র। কলকাতা হাইকোর্ট থেকে এবার সরাসরি সুপ্রিম কোর্টে পা রাখছেন বিচারপতি জয়মাল্য বাগচী। ইতিমধ্যেই তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। বর্তমানে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি […]

পরিতক্ত কুয়োয় পা পিছলে পড়ে গেল চিতাবাঘ!গর্জনে ছুটে এল স্থানীয়রা,তারপর যা ঘটল…

নিজস্ব প্রতিনিধি : পরিতক্ত কুয়োয় পা পিছলে পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। বাঘের গর্জনে ছুটে এল স্থানীয়রা।গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দিল বন দফতরে।সঙ্গে সঙ্গে হাজির ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীরা। বাঘকে কুয়ো থেকে তোলার প্রবল চেষ্টা চালানো হয়। অবশেষে আড়াই ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় চিতা বাঘটিকে। হাঁফ ছেড়ে বাঁচে বাঘ বাবাজি।স্বস্তিতে বন বিভাগ কর্মীরা।ঘটনাটি ঘটেছে […]

মন্ত্রীদের লিখিত জবাবকে কটাক্ষ জয়া বচ্চনের, কী বললেন সপা সাংসদ?

চেয়ার থেকে সটান উঠে দাঁড়িয়ে প্রতিমন্ত্রীকে জয়া বচ্চন উপদেশ দিয়ে বলেন, ‘আপনি কী সব প্রশ্নের উত্তর কাগজ দেখেই দেবেন, আপনার আগে থেকেই প্রস্তুত হয়ে আসা উচিত ছিল!

0:00