‘টেস্ট ড্রাইভে’র নাম করে ৮৫ লক্ষের টয়োটা হ্যারিয়ার নিয়ে চম্পট ছিনতাইবাজদের

Share:

নিজস্ব প্রতিনিধি : টেস্ট ড্রাইভের নাম করে গাড়ি নিয়ে চম্পট দিল ছিনতাইকারী চক্র। মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে দিল ছিনতাইকারীর দল। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের শাহবাগ মেট্রো স্টেশনের কাছে।এই ঘটনায় ছিনতাইকারীদের খোঁজে দেশটির পুলিশ।থানায় গিয়ে মামলা করেছেন গাড়ির মালিক। তার চুরি যাওয়া গাড়িটি হল ‘টয়োটা হ্যারিয়ার’।এই গাড়ির দাম আনুমানিক মূল্য ৮৫ লক্ষ টাকা।ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মাশরুর নাঈর। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

গাড়ি আমদানি ও বিক্রির ব্যবসা করেন মাশরুর নাঈর ২৯ বছর বয়সী মাশরুর নাঈর। তাঁর অভিযোগ,প্রতিষ্ঠান ‘হুইল ডিলস’ থেকে একটি জিপগাড়ি কেনার জন্য যোগাযোগ করেন এক ব্যক্তি। পরে গাড়ি দেখতে এসে পছন্দও হয়ে যায় একজন যুবকের।এরপর তারা একবার গাড়িটি চালিয়ে দেখতে অনুরোধ জানান। তারা বলেন ‘টেস্ট ড্রাইভ’ বা পরীক্ষামূলকভাবে গাড়িটি চালিয়ে দেখতে চান। আর তাতেই ঘটে বিপত্তি।টেস্ট ড্রাইভের জন্য গাড়িটি ঘুরিয়ে সোজা সামনের দিকে নিয়ে চলে যান ওই ছিনতাইকারী। এরপর আরও ২ জন সহকর্মীর পরিচয়ে ছিনতাইকারীর সঙ্গে গাড়িতে ওঠেন। ওই গাড়িতে তখন উপস্থিত ছিলেন তাঁর ভাই। তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি থেকে নামতে বাধ্য করেন ছিনতাইকারীরা। এরপর গাড়িটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী চক্র।

একইসঙ্গে নাঈর জানান,শনিবার রাত সোয়া আটটার পর শাহবাগ মেট্রো স্টেশনের নিচ থেকে গাড়িটি ছিনতাই করা হয়।এই ঘটনার ঘণ্টাখানেক পর গাড়ির মালিকের হোয়াটসঅ্যাপ নম্বরে মামলা না করতে হুমকিও দেওয়া হয়। বিষয়টি যাতে জানাজানি না হয় তার হুমকি দেওয়া হয় তাকে। কয়েকটি বার্তা পাঠায় ছিনতাইকারীরা। বার্তায় ছিনতাইকারী লেখে, ‘ভাই, গাড়ি পেয়ে যাবেন। এর জন্য ৭ দিন সময় লাগবে।’ অন্য এক বার্তায় হুমকি দেওয়া হয় তাঁকে।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]