Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুটবল খেলা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা, ধারালো অস্ত্র দিয়ে ৬ জনকে কোপানোর অভিযোগ

ফুটবল খেলা নিয়ে নাবালকদের মধ্যে বচসা, রক্তাক্ত সংঘর্ষ। একই পরিবারের ৬ জনকে কোপানোর অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল খেলা নিয়ে নাবালকদের মধ্যে বচসা, রক্তাক্ত সংঘর্ষ। একই পরিবারের ৬ জনকে কোপানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে, রবিবার (৯ মার্চ) রাতে ভাঙ্গরের চন্দনেশ্বর থানার মলিমুকুন্দী গ্রামে। প্রাথমিক সূত্রের খবর, সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মোল্লা পরিবারের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। আর তাতেই উত্তপ্ত হয়ে এক পরিবারের সদস্য অন্য পরিবারের ৬ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল।

জানা গিয়েছে, খেলার সময় হারান মোল্লার পরিবারের ছেলে ও লায়েপ মোল্লার পরিবারের ছেলের মধ্যে বিবাদ বাধে। এরপর উভয় পরিবারই সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু মারামারি। এরপর দ্বন্দ্ব মেটাতে গেলে লায়েপ মোল্লার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হারান মোল্লা পরিবারের উপর চড়াও হয়। এরপর হারান মোল্লার পরিবারের নাবালক-সহ ৬ জনকে বেধড়ক মারধর ও কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন নাবালকের অবস্থা গুরুতর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রকাশিত ছবি অনুযায়ি, এক নাবালককে কোপ দিয়ে তাঁর হাতের আঙুল থ্যাতলে দেওয়া হয়ে রীতিমতো। যন্ত্রণায় হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে সে। একজন বৃদ্ধকেও ঘাড়ে কোপানো হয়েছে। মাথায় আঘাত পেয়েছেন তিনি।তবে তাঁর অবস্থা স্থিতিশীল। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00