Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুর ‘দুর্গে’ ভাঙন ধরাল তৃণমূল, বিজেপি ছেড়ে ঘাসফুলে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর বিধানসভার ভোট ঘিরে কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেই কোমর বাঁধার আগেই কার্যত জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকেই ভাঙন ধরাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ সোমবার (১০ মার্চ) বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। আর দলবদল করার কারণ হিসাবে তিনি পুরনো দল বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ এনেছেন। যদিও হলদিয়ার বিধায়কের অভিযোগ উড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘পদ না পাওয়ায় দল ছেড়েছেন তাপসী মণ্ডল।’

এক সময়ে সিপিএমে ছিলেন তাপসী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে হলদিয়া আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হন। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে শুভেন্দুর হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে সামিল হন। বিধানসভা নির্বাচনে ফের হলদিয়া থেকে বিজেপি প্রার্থী হিসাবে লড়ে দ্বিতীয়বার বিধানসভায় পা রাখেন। খোদ তাঁরই ঘনিষ্ঠ তাপসী দল ছেড়ে তৃণমূলে সামিল হওয়ায় শুভেন্দুকে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হল। বিরোধী দলনেতার দুর্গে ভাঙন ধরাতে পেরে উল্লসিত শাসক দলের শীর্ষ নেতৃত্ব।

এদিন তৃণমূল ভবনে রাজ্যের বিদ্যু‍ৎ এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরেই  ঘাসফুল শিবিরে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী। তৃণমূলে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন ‘বিজেপি বিভাজনের রাজনীতি করছে। দেখতে পাচ্ছি মানুষ তা প্রত্যাখ্যান করছেন। আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। তাছাড়া হলদিয়ার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছেন তা অকল্পনীয়। সেই কর্মযজ্ঞে সামিল হতে চাই বলে তৃণমূলে সামিল হলাম।’ দল ছাড়ার পর তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দেগেছেন হলদিয়ার বিধায়ক। তাঁর কথায়, ‘বাইরে থেকে এসে তমলুকের সাংসদ সকলের সঙ্গে বিরোধিতায় জড়াচ্ছেন। আমাকে দলে কোনঠাসা করার চেষ্টা চালিয়েছিলেন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00