Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, চাঞ্চল্য ছড়িয়েছে ময়দান মেট্রোস্টেশন চত্বরে

প্রাথমিক সূত্রের খবর, স্টেশনের ঠিক বাইরে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী এবং কর্মীদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্রেনপথ, আকাশপথ পেরিয়ে এবার পাতালপথেও বোমাতঙ্ক! সপ্তাহের প্রথমদিন, নিত্যযাত্রীদের ভিড় পাতালপথ থেকে ট্রেনপথ সর্বত্র। সোমবার (১০ মার্চ) দুপুরে ময়দান মেট্রো স্টেশন চত্বরে ছড়াল বোমাতঙ্ক। প্রাথমিক সূত্রের খবর, স্টেশনের ঠিক বাইরে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী এবং কর্মীদের মধ্যে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় লালবাজারে। কলকাতা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। যাত্রীদের নিরাপদে বের করে দেওয়া হয়। এই মূহুর্তে মেট্রো স্টেশনের ১ নং গেট এবং ইলিয়ট পার্কের দিকে গেটটি বন্ধু রাখা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রের খবর, আজ দুপুর আড়াইটে নাগাদ ময়দান মেট্রো স্টেশনের ১ নং গেটের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তৎক্ষণাৎ যাত্রীরা বিষয়টি মেট্রো স্টেশনে কর্মরত নিরাপত্তারক্ষীদের জানান। তড়িঘড়ি তাঁরাই খবর দেন কলকাতা পুলিশকে। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। এবং যাত্রীদের নিরাপদে স্টেশন চত্বর থেকে বের করে ময়দান মেট্রো স্টেশনের ১ নং গেটটি বন্ধ করে দেয়। এরপর বম্ব স্কোয়াড টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর সাবধানে পুলিশ ব্যাগটি খোলে।

কিন্তু খুলে দেখতে পান সেখানে একটি কাপড় রয়েছে। আর কোনও সন্দেহজনক বস্তু নেই। তবে স্বাভাবিকভাবেই এমন পরিত্যক্ত ব্যাগ দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেক যাত্রীরা ভয়ে তটস্থ হয়ে পড়েন। শেষমেশ ব্যাগের মধ্যে কোনও সন্দেহভাজন বস্তু না মেলায় যাত্রীরা স্বস্তি পান। এবং পুলিশ আশ্বাস দেন যে চিন্তার কিছু নেই। তবে এই ঘটনায় দুপুরে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়নি। তবে মেট্রো স্টেশনের বাইরে কে ব্যাগটি রেখে গেল, বা কী উদ্দেশ্যে ব্যাগটি রাখা হয়েছিল, তা খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00