শাহরুখ -সলমানের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী, নেটা নাগরিকদের রোষে জ্যোতিষী

লমান খানের শরীরে কঠিন অসুখ দেখা দেবে। তবে একই সময়ে শাহরুখ-সলমানের মৃত্যু হবে। তাঁরা ৬৭ বছর পৃথিবী ছেড়ে চলে যাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণ মানুষের মতো তারকারাও জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী বিশ্বাস করেন। তারকাদের জ্যোতিষী আবার আলাদা। কেউ কেউ কেরিয়ার, পরবর্তী ছবি সফল হবে কিনা তা নিয়েও জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীর ভরসায় থাকেন। এর আগে, বহু জ্যোতিষী সেলিব্রিটি বিয়ে, সন্তান, বিবাহবিচ্ছেদের ভবিষ্যদ্বাণী করেছেন, এবং তাতে সফলও হয়েছেন। তবে এবার বলিউড সুপারস্টারদের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন এক জ্যোতিষী। জানালেন ৬৭ বছর বয়সে মৃত্যু হবে বলি সুপারস্টার শাহরুখ খান এবং সলমান খানের। তাঁর ভবিষ্যদ্বাণী শুনে রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটি নাগরিকদের রোষের মুখে পড়েছেন জ্যোতিষী সুশীল কুমার সিং।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের শোয়ে এসে শাহরুখ খান এবং সলমান খানের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছেন তিনি, তাতেই শোরগোল পড়ে গিয়েছে। শোয়ে জ্যোতিষীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ২০২৫ সাল শাহরুখ-সলমানের জীবন কেমন যাবে? তখন তিনি বলেন, “শাহরুখ খানের সময় ঠিক চলছে। কিন্তু সলমান খানের সময় খারাপ যাবে। ২০২৫, ২০২৬, ২০২৭, খারাপ যাবে অভিনেতার। কারণ সলমান খানের শরীরে কঠিন অসুখ দেখা দেবে। তবে একই সময়ে শাহরুখ-সলমানের মৃত্যু হবে। তাঁরা ৬৭ বছর পৃথিবী ছেড়ে চলে যাবেন।” এরপর জ্যোতিষীকে জিজ্ঞাসা করা হয় যে, সলমান কী ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন? তখন তিনি বলেন, “কুষ্ঠিতে দেখা যাচ্ছে মারাত্নক রোগ ইতিমধ্যেই তাঁর শরীরে ডানা মেলেছে। তবে এই রোগ নিরাময়যোগ্য নয়। মৃত্যুর শেষ সময়ে তাঁর এই রোগ ধরা পড়বে। এরপর আর কিছু করার থাকবে না।”

তবে জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণীতে মোটেও খুশি নন নেটিজেনরা। জ্যোতিষীর সমালোচনা করে একজন বলেছেন, “একজন ভালো জ্যোতিষী কখনই একজন ব্যক্তির মৃত্যু সম্পর্কে বলতে পারেন না, এটা ভয়াবহ।” আরেকজন নেটিজেন লিখেছেন, “আমার দাদু জ্যোতিষী ছিলেন, জ্যোতিষীর প্রথম নিয়ম হল কখনও কারও মৃত্যু সম্পর্কে অবহিত না হওয়া। এটা অদ্ভুত যে সুশীল কুমার প্রতিটি পডকাস্টে বলছেন।” তবে ভক্তরা বি-টাউনের সুপারস্টারদের জন্য ভালো এবং ইতিবাচক কিছুর জন্যেই সবসময় প্রার্থনা করে চলেছেন।

বাড়ির গণেশ বিসর্জনে ঢোলের তালে উদ্দাম নাচ সলমনের, ‘দাবাং’ মেজাজে সোনাক্ষীও

সলমানের ছবির শুটিং বন্ধ, ভেঙে ফেলা হচ্ছে মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেট

সলমন খানকে নিয়ে ছবি বানালেই খতম করা হবে, এবার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

মামলা দায়ের সলমান-শাখরুখের সহ অভিনেত্রী ‘কামসূত্র গার্ল’ শ্বেতা মেননের বিরুদ্ধে, কী অপরাধ?

প্রেমে পড়েছেন সলমানের ভাইয়ের বউ, কবে বিয়ে করছেন সোহেলের প্রাক্তন স্ত্রী?

সলমানের টানে দিল্লি থেকে পালিয়ে মুম্বইয়ের পথে ৩ কিশোর, ৪ দিন পর নাসিকে উদ্ধার

‘বারবার ভুল অভ্যাসে পরিণত করে ফেলেছ’, বাবার বকুনিতে জব্দ সলমান

‘বিগ বস ১৯’ সঞ্চালনার জন্য পারিশ্রমিক কমালেন সলমান, পকেটে কত পুরবেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]