Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমবায় সমিতি নির্বাচনে ফের তৃণমূল ঝড়, শূন্য হাতে ফিরল বিজেপি

৪৭ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে রাজ্যের শাসকদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমবায় সমিতির নির্বাচনে ফের তৃণমূল ঝড়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি ভোটে জয় লাভ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগণার সাতগাছিয়া বিধানসভার বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। আর সেখানে ছিল ৪৭ টি আসন। ৪৭ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে রাজ্যের শাসকদল।

এ প্রসঙ্গে, তৃণমূল কংগ্রেসের বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবাতে কেউ অংশগ্রহণ করেনি। আমরা সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি পঞ্চায়েতে ও সমবায় সমিতিতে নোটিশ দিয়েছিলাম, এবং ১৫ দিন সময় দিয়েছিলাম নমিনেশন জমা দেওয়ার জন্যে। কিন্তু কোন বিরোধী দল অংশগ্রহণ করেন নি। তাই ৪৭ টি আসন নিয়ে সমবায় সমিতির ভোট হয়েছে। যেহেতু কোনও প্রতিদ্বন্দ্বি ছিল না, তাই কোনও নির্দিষ্ট করে ভোটপর্ব অনুষ্ঠিত হয়নি। ৪৭ আসনে তৃনমূলের তরফে যারা অংশ নিয়েছিলান তাদেরকেই জয়ী করা হয়েছে। এই এলাকায় উন্নয়নপক্ষে অনেকে সামিল হলেও ভয়ে কেউ ভোটে অংশ নেয়নি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি।’

এদিকে উল্টো সুর গেয়ে ভোট নিয়ে বিজেপির ডায়মন্ড হারবার জেলার সহসভাপতি সুফল ঘাঁটু জানিয়েছেন, ‘আমরা চেয়েছিলাম ভোটে অংশগ্রহণ করতে কিন্তু পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট ও লোকসভা ভোটে যেভাবে প্রহসন হয়েছে। ঘর ছাড়া হয়েছে বিজেপি, তা বাংলার মানুষ দেখেছেন। তাই ২০২৬ সালের বিধানসভা ভোটে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব ঠিক জায়গায় মানুষ যেন ভোট দেয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00