Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৫ ছক্কায় মাত্র ২৮ বলেই সেঞ্চুরি, কোন ক্রিকেটার গড়লেন এমন কীর্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘পুরনো চাল ভাতে বাড়ে।’ ওই আপ্তবাক্যের প্রতিফলন দেখা গেল রবিবার (৯ মার্চ)। দীর্ঘ চার বছর ধরে বাইশ গজে ফিরেই ব্যাট হাতে জ্বলে উঠলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। মাত্র ২৮ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। শুধু তাই নয় একটিও চার মারেননি। তবে ছক্কা হাঁকিয়েছেন ১৫টি। ডট বল খেলেছেন ২টি। আর বাকি ১১ বলে সিঙ্গল নিয়ে অপরাজিত থেকেছেন ১০১ রানে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটারের বিধ্বংসী ব্যাটিং। অনেকেই কুর্নিশ জানিয়ে লিখেছেন, ‘এ শুধু ডেভিলিয়ার্সের পক্ষেই সম্ভব।’

আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই প্রতিপক্ষের বোলারদের কাছে ‘ত্রাস’ ছিলেন ডি’ভিলিয়ার্স। তিনি মাঠে নামলেই তটস্থ থাকতেন বিপক্ষের বোলাররা। ফর্মে থাকলে মাঠে চার আর ছক্কার ফুলঝুরি ছোটাতেন প্রোটিয়া ক্রিকেটার। মাঠের সব পাশে খেলতে পারেন বলে ডি’ভিলিয়ার্সকে ডাকা হয় ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। দুরন্ত ফর্মে থাকাকালীনই ২০১৮ সালে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে সবাইকে বাকরুদ্ধ করিয়ে দিয়েছিলেন।  ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন। চার বচর বাদে মাঠে ফিরেই রবিবার ফের ব্যাট হাতে নিজের পুরনো ফর্ম দেখালেন। বিপক্ষের বোলারদের কচুকাটা করে ডি’ভিলিয়ার্স বুঝিয়ে দিয়েছেন, ‘অস্ত্র’ হাতে পেলে এখনও আগের মতোই তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

রবিবার (৯ মার্চ) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মুখোমুখি হয়েছিল টাইটানস লিজেন্ডস ও বুলস লিজেন্ডস। তাঁর দীর্ঘদিনের ঘরোয়া দল টাইটানসের হয়ে মাঠে নেমেছিলেন ডি’ভিলিয়ার্স। ম্যাচের প্রথম সাত ওভারে ৫০ রানে ৩ উইকেট হারিযে রীতিমতো ধুঁকছিল টাইটানস। দলকে বিপর্যয় থেকে টেনে তোলার গুরুদায়িত্ব নিয়েই মাঠে নামেন ডি’ভিলিয়ার্স। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন জাত খেলোয়াড়ের কখনও মৃত্যু হয় না। এর পর একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন। বেধড়ক পিটুনি খেয়ে বলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বুলস লিজেন্ডসের বোলাররা। ১৫ ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলেই শতরানে পৌঁছে যান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার। তিন অঙ্ক ছোঁয়ার পর পরই তিনি স্বেচ্ছায় মাঠ ছাড়েন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে টাইটানস। ওই পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে বুলস লিজেন্ডস ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১২৫ রান। তার পর  মুষলধারে বৃষ্টি নামে। আর খেলা সম্ভব হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00