Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাছ থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ, শোরগোল মেমারিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খোলা মাঠের মাঝখানে একটি গাছে ঝুলে রয়েছে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ, সোমবার সকালে এই ঘটনায় উত্তাল পূর্ব বর্ধমানের মেমারি। ঘটনাটি ঘটেছে, মেমারি থানার অন্তর্গত বামুনিয়া এলাকায়। স্বাভাবিক ভাবেই যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। স্থানীয় তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯ টা নাগাদ বামুনিয়া সংলগ্ন এলাকায় একটি মাঠের মাঝখানে গাছে ঝুলন্ত অবস্থায় যুবক-যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান চাষীরা। তৎক্ষণাৎ স্থানীয় পুলিশকে খবর দেন তাঁরা।

ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার সৎগেছিয়া ফাঁড়ির পুলিশ। তাঁরা এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত বালিশা গ্রামের বাসিন্দা অমিত রানা এবং সাগরিকা সাঁতরা। ছেলেটির আনুমানিক বয়স ২৫ বছর এবং মেয়েটির আনুমানিক বয়স ১৯ বছর। তাঁরা বাড়ি থেকে পালিয়ে বামুনিয়া এলাকার ফাঁকা মাঠে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

তবে কী কারণে তাঁরা আত্মহত্যা করেছেন তা এখনও স্পষ্ট জানানো হয়নি। পুলিশ তদন্ত করে দেখছেন। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘মাঠে স্প্রে করতে এসেছিল কয়েকজন লোক। তাঁরা এসেই প্রথম দেখতে পান জাম গাছে যুবক-যুবতী ঝুলছে। এরপর পাড়ার লোকজনকে খবর দেন।তাঁরা এসে দেখতে পান সত্যিই যুবক- যুবতী ঝুলছে।এরপর পুলিশকে খবর দিলে, তাঁরা এসে দুটি দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সম্ভবত কোনও প্রেম বিষয়ক ঘটনা ঘটতে পারে। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00