Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাঁদর ছানার কাণ্ড, এক লাফে উঠে বসল শশী থারুরের কোলে, তার পর …

নিজস্ব প্রতিনিধি: মুখে কিছু না বলেও ভালবাসা যায়, এই কথা অনেকেই বলেন। এবার তারই প্রমাণ মিলল কংগ্রেস সাংসদ শশী থারুর সোশ্যাল মিডিয়ার পোস্টে। সম্প্রতি এক হনুমানের সাথে আদরঘন পোস্ট শেয়ার করেছেন সাংসদ এবং এটিকে “একটি অসাধারণ অভিজ্ঞতা” বলে অভিহিত করেছেন তিনি।  জানা গিয়েছে, বুধবার বাগানে বসেছিলেন শশী থারুর। সেই সময় আচমকায় তাঁর কোলে এসে বসেন […]

‘সবার দিকেই নজর রাখেন মমতাদি’, মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসায় সৌরভ

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে  রাজপথে নেমেছিলেন  একঝাঁক তারকারা তখন  ব্যতিক্রম ছিলেন তিনি ।  আরজি কর ঘটনাকে সৌরভ গঙ্গোপাধ্যায়    ধিক্কার জানালেও প্রতিবাদে নামেননি রাস্তায়  । পাশাপাশি বাংলাকে সব থেকে সুরক্ষিত শহর বলে আখ্যায়িত করেছিলেন তিনি ।  আর এবার  ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ধনধান্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন […]

খেলতে গিয়ে লোহার রড গেঁথে গেল মুখে,জটিল অস্ত্রোপচারে সাফল্য তমলুক হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি,তমলুক: খেলতে গিয়ে লোহার রড গেঁথে গেল মুখে, বিনামূল্যে জটিল অস্ত্রোপচারে সাফল্য তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে(Tamluk Hospital)।মহিষাদলের বাড় উত্তর হিংলীর বাসিন্দা দীপক দাস ও কল্পনা জানা দাস।তাদের ৩ বছরের শিশুকন্যা মৌমিতা দাস।মঙ্গলবার অন্যান্য দিনের মতো শিশু কন্যাটি খেলছিল তার বাড়ির সামনেই এবং পাশেই পড়ে থাকা লোহার মরচে পড়া রড নিয়ে খেলতে খেলতে হঠাৎ ই […]

২৫ বছর বাদে দেশের মাটিতে ফিরেই কেঁদে ফেললেন ‘করণ-অর্জুন’ অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সুপারহিট সিনেমা ‘করণ অর্জুন’-এ শাহরুখ-কাজল(Shahrukh-Kajol) জুটির পাশাপাশি নজর কেড়েছিল সলমান-মমতা(Salman-Mamta) জুটির কেমিস্ট্রি। মমতা কুলকার্নি(Mamta Kulkarni) ৯০-এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। উল্কার গতিতে জনপ্রিয়তা অর্জন করেও আচমকা বলিউড থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। প্রকৃতপক্ষে, বিদেশ পাড়ি দিয়েছিলেন তিনি, সেই কারণেই ছেদ পড়ে অভিনয় কেরিয়ারে। আরও পড়ুনঃ ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী […]

অ্যাডিলেড টেস্টে নামার আগেই বিরাটদের অনুশীলন ঘিরে ‘মহা’ সমস্যা

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের বিরুদ্ধেই টেস্ট সিরিজ খেলছে ভারত। এখনও পর্যন্ত বেশ ছন্দেই রয়েছে টিম ইন্ডিয়া। এমনকি প্রাইম মিনিস্টার একাদশ বনাম ভারতের ম্যাচেও বেশ ভালো পারফর্ম করেছেন ভারতীয় ক্রিকেটরা। সেই দেশের ময়দানে নিয়মিত অনুশীলন জারি রেখেছেন তাঁরা। এমনকি আঙুলের চোট সারিয়ে শুভমন গিলকেও অনুশীলনে […]

বাংলাদেশি জঙ্গি ঢোকার আশঙ্কা, মালদার ৯৩ হোটেলে কড়া নজর গোয়েন্দাদের

নিজস্ব প্রতিনিধি: বৈধ কাগজ ছাড়া মালদা সীমান্তের বিভিন্ন চোরা পথ দিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা প্রবেশ করছে এ রাজ্যে। এর পাশাপাশি অনুপ্রবেশকারীরাও অসুস্থতার অছিলায় চিকিৎসকে দেখানোর অছিলায় ঢুকে পড়ছে এদেশে। মালদা জেলার ৯৩ টি হোটেল(93 Hotels) ধীরে কড়া নজরদারি শুরু করেছে গোয়েন্দারা।বাংলাদেশীদের জন্য মালদার হোটেলে স্থান হবে না। মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে বাধ্য হয়ে। […]

বসা নিয়ে মহিলা যাত্রীদের মধ্যে বচসা-হাতাহাতি, ৪ মাসে মেট্রোর হেল্পলাইনে ২.৫ লক্ষ  ফোন

নিজস্ব প্রতিনিধিঃ সবসময় শিরনামে থাকে দিল্লি মেট্রো। সেখানে প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ে শুরু হয় চর্চা। আর এই আবহে এবার দিল্লি মেট্রো নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।  চলতি বছর জুলাই মাস থেকে এখন পর্যন্ত মেট্রোর হেল্পলাইনের এসেছে ২.৪১ লক্ষ টি মহিলার   ফোন। তাদের বেশির ভাগই  মেট্রোতে বচসা এবং সিট নিয়ে হাতাহাতি নিয়ে অভিযোগ […]

বাবা হলেন মোস্তাফিজ, নিজেই পোস্টে জানালেন সুখবর!

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন যাবত খেলা থেকে দূরে ছিলেন মোস্তাফিজুর রহমান। পারিবারিক কারণের কথা বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। অবশেষে প্রকাশ্যে এল তাঁর ছুটির কারণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের নিজেই দিলেন সুখবর।  নিজের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে মোস্তাফিজুর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি […]

দারোগার কীর্তি, জেলে পোরার ভয় দেখিয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, রক্ষকই ভক্ষক। তাঁর এক জলজ্যান্ত উদাহরণ আবারও সৃষ্টি হয়েছে বিহারে, তাও এক কুরুচিকর ঘটনার মাধ্যমে। বিহারের(Bihar Incident) সমস্তিপুরে এক নির্যাতিতা মহিলাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন খোদ অফিসার(Police Officer)। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সেখানকার এসপি দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত পুলিশকে […]

রবিবার থেকে রাজ্যে পাউরুটির দাম বাড়ছে

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি পক্ষ থেকে জানানো হল আগামী রবিবার থেকে রাজ্যে পাউরুটির দাম বাড়ছে।সারা রাজ্যব্যাপী পাউরুটির(Bread) দাম প্রতি ৪০০ গ্রাম ৩৬.০০ টাকা, প্রতি ২০০ গ্রাম ১৮.০০ টাকা, প্রতি ১০০ গ্রাম ৯.০০ টাকা বাড়ানো হচ্ছে। এই মূল্য বৃদ্ধি আগামী ০৮/১২/২৪ তারিখ রবিবার থেকে কার্যকর হবে।পাউরুটি ও বেকারীজাত দ্রব্যের উৎপাদনের কাঁচামালের(Raw Metirials) দাম ভয়াবহভাবে বেড়ে […]

চুরি হচ্ছে ‘সরকারি জল’! মমতার নির্দেশে তৎপর আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি: কিছু দিন আগেই সরকারি জলের পাইপ লাইন কেটে নানা অবৈধ কাজ করার কথা বলেছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েই আদাজল খেয়ে তদন্তে নামলেন  স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্তারা। আর তদন্তে নেমে চক্ষুচড়ক গাছ হলেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়  কেটে দেওয়া হলো অবৈধ ভাবে নেওয়া সরকারি জলের […]

বিপ্লবে ইতি, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল তৃণমূল বিরোধী পরিচালকরা

এবার বিপ্লবের ইতি ঘটল। বুধবার সাংবাদিক সম্মেলনে পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন, “উৎসবের সঙ্গে পরিচালক সংগঠনের কোনও বিরোধ নেই। ফলে, বয়কটেরও প্রশ্ন নেই।”

উত্তর কলকাতায়  সাতমাসের শিশু কন্যাকে ফুটপাথে ধর্ষণ, যৌনাঙ্গে একাধিক ক্ষত

নিজস্ব প্রতিনিধিঃ ধিক্কার ! উত্তর কলকাতার ফুটপাথে থাকা এক সাতমাসের শিশু কন্যাকে ধর্ষণ।  যৌনাঙ্গে একাধিক ক্ষতের দাগ রয়েছে বলে খবর। এমনই নির্মম ঘটনা ঘটেছে শনিবার  বড়তলা থানা এলাকায়।  তবে এই ঘটনা কে ঘটিয়েছে তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত । জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই ফুটপাতে আচমকাই কাঁদতে দেখে শিশুটিকে। এরপর তারাই ওই শিশুটি […]

মোল্লা ইউনূসের হিন্দু নিধন যজ্ঞকে আড়াল করতে আসরে নামলেন ‘মক্ষিরানী’ অপর্ণা

নিজস্ব প্রতিনিধিঃ উত্তাল পরিস্থিতি বাংলাদেশে । সেখানে লাগাতার হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার।  তাতেই ক্ষুব্ধ নয়া দিল্লি। এই আবহে হিন্দু নিধন যজ্ঞকে আড়াল করতে  পথে নামল বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস। তিনি ভারতকে  আক্রমণ করে  দাবি করেছেন,’ মোদি সরকার ভারতে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।‘  ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে […]

ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েকদিন আগেই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের(Rituparna Sengupta) মা নন্দিতা সেনগুপ্ত(Nandita Sengupta)। গত ২৩শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে বেশ কিছুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে তাঁকে। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে পরলোকে গমন করেছেন তিনি। আরও পড়ুনঃ নিজের প্রাণের […]

সব  খাবারেই অ্যালার্জি, কী খেয়ে  বেঁচে আছেন এই তরুণী ?  

আন্তর্জাতিক ডেস্কঃ রুটি থেকে আইসক্রিম যাই খান তাতেই শুরু হয়ে যায় অ্যালার্জি । তাই সব খাওয়া ছেড়ে মাত্র  ২ টি খাবার খেয়ে বেঁচে আছেন ২৪ বছর বয়সী মহিলা ক্যারোলিন ক্রে । তিনি আমেরিকার ম্যাসাচুসেটস-এর বাসিন্দা। জানা গিয়েছে, ২০১৭ সালে সেপ্টেম্বর মাসে আইসক্রিম খাওয়ার পর  থেকেই  ওই মহিলার  অ্যালার্জি হতে শুরু করে। এরপর ভাত খেয়ে টানা […]

সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে, CID-কে ঢেলে সাজাতেই কি এই ভাবনা রাজ্যের?

নিজস্ব প্রতিনিধি:  পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার  সেই বার্তা মতই সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে। এতদিন যাবত রাজ্যের গোয়েন্দা বিভাগের প্রধান পদে ছিলেন আর রাজাশেখরন। বুধবার প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী তাঁকে সরানো হল ওই পদ থেকে। তবে এখনই তাঁর জায়গায় এলেন না কেউ। আপাতত ফাঁকা রইল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের […]

দু’মাসে দুই বিয়ে, তরুণী স্ত্রীর সঙ্গে থাকার জন্যে থানার মধ্যেই দুই স্বামীর বিবাদ

ঘটনাটি থানায় জানান স্বামী। অভিযোগও দায়ের করেন। এরপর পুলিশ ওই মহিলাকে খুঁজতে তদন্তে নামে। আর তখনই পুলিশ জানতে পারে যে, অভিযোগকারীর প্রথম স্ত্রী আবার বিয়ে করেছেন।

নামিবিয়ায় রাষ্ট্রপতির পদে এই প্রথম একজন মহিলা, পরিচয় জানেন কি!

আন্তর্জাতিক ডেস্ক: এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল নামিবিয়া। এই প্রথম এক মহিলা রাষ্ট্রপতি(Woman President) পেল ওই দেশ। ৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া(Nandi Ndaitwah) তাঁদের নবনির্বাচিত রাষ্ট্রপতি। এতদিন পর্যন্ত নামিবিয়ার উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার তাঁর হাত ধরেই নারী শাসনের নয়া বিপ্লব ঘটল সেই দেশে। তাঁর জয়ের মাধ্যমে তাঁদের নেতৃত্বাধীন এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ […]

এককোষী জিনের টুকরোতেই প্রাণ পেল ইঁদুর! অনবদ্য প্রচেষ্টা বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক: পুরানো এককোষী জিনেই প্রাণ পেল ইঁদুর। এই প্রথমবারের মত স্টেম কোষ তৈরি করে গোটা বিশ্বকে চমক দিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, স্টেম কোষ এমন একটি বিশেষ কোষ যা নিজে থেকেই আরও কোষ তৈরি করতে পারে এবং অন্যান্য কার্যকরী কোষে রূপান্তরিত হতে পারে। গবেষকরা এই স্টেম কোষ ব্যবহার করে একটি বিকাশমান ভ্রূণ থেকে জীবন্ত এবং […]

ধিক্কার ! জোর করে শিক্ষিকাকে মদ- সিগারেট খাইয়ে হেনস্থা প্রধান শিক্ষকের

নিজস্ব প্রতিনিধিঃ লজ্জাজনক ঘটনা ঘটল মধ্যপ্রদেশের জব্বলপুরে। সেখানে স্কুলের প্রিন্সিপাল মহিলা শিক্ষিকাকে জোরকরে মদ্যপান এবং সিগারেট খাওয়ানোর অভিযোগ উঠেছে। জব্বলপুরের শালিওয়াড়ার স্কুলের এমন ঘটনা ঘটেছে বলে খবর। এই ঘটনা সামনে আসতেই স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানান হয়েছে, বিষয়টি শালিওয়াড়ার একটি কনভেন্ট স্কুলে ঘটেছে। সেখানকার প্রধান […]

0:00