Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুরি হচ্ছে ‘সরকারি জল’! মমতার নির্দেশে তৎপর আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছু দিন আগেই সরকারি জলের পাইপ লাইন কেটে নানা অবৈধ কাজ করার কথা বলেছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েই আদাজল খেয়ে তদন্তে নামলেন  স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্তারা। আর তদন্তে নেমে চক্ষুচড়ক গাছ হলেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়  কেটে দেওয়া হলো অবৈধ ভাবে নেওয়া সরকারি জলের পাইপ লাইনের সঙ্গে সংযুক্ত পাইপও।

নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন,  রাজ্যের বহু জায়গায় পাইপ ফুটো করে জল বের করে নেওয়া হচ্ছে। খাওয়ার জল ব্যবহার হচ্ছে চাষের কাজে। কেউ আবার রিজার্ভারে জমিয়ে রাখছেন জল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা পাইপ কেটে জল চুরি করছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে হবে। থানায় এফআইআর করতে হবে। তাঁর কথায়, ‘পাইপ কেটে কেউ তো জলে বিষাক্ত কিছু মিশিয়েও দিতে পারে। তখন কী হবে? এটা ক্রিমিনাল অফেন্স।’

এরপরই বুধবার সকালে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার সাগর বন্দ্যোপাধ্যায় পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে এই অভিযানে নামেন। তাঁরা বজবজ-১, বজবজ-২ ব্লকের একাধিক জায়গায় হানা দেন। তদন্তে উঠে আসে নানা অপরাধমূলক কার্যকলাপ। রাস্তা থেকে জলের পাইপ লাইন ফুটো করে জল নিয়ে করেই চারা গাছে জল দেওয়া হচ্ছিল ওই সব নার্সারিতে। ইতিমধ্যেই সরকারি জল চুরির অভিযোগ জানিয়ে ৫টি FIR-ও দায়ের হয়েছে।

প্রসঙ্গত, পাইপের মাধ্যমে  বাড়িবাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছতে জলজীবন মিশন প্রকল্প চালু করেছে কেন্দ্রের মোদী সরকার। প্রকল্পের অংশীদার হিসেবে রাজ্য সরকারকেও টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু নানা কারণে এই প্রকল্পের অগ্রগতি ততটা আশানুররূপ না হওয়ায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তার ওপর উঠে জল চুরির ঘটনা। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ১৮ হাজার ২৩০টি জায়গায় পানীয় জলের অপব্যবহার হচ্ছে বলে সমীক্ষায় ধরা পড়েছে। শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনার নাম।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00