Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসতে গ্রেফতার বজরং দলের ৩ সদস্য

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করল বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। বুধবার জনবহুল বারাসত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা। সেই সময় খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় […]

আপনার আমার ডাল খেয়েছে বলে, জ্যোতিপ্রিয়কে জেলের ভাত খেতে হচ্ছে : দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর: দেশের প্রায় ৮০ কোটি মানুষকে মোদীজি রেশনে চাল ,ডাল, আটা দিচ্ছেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না।সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানিনা তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাত দিচ্ছে।’ গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী […]

বাংলাদেশে আলু পাচার রুখতে রাতভর সীমান্তে পাহারা দেবেন মন্ত্রী বেচারাম মান্না

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যে পাঠানো যাবেনা আলু। বিশেষত বাংলাদেশে একেবারেই নয়। রাজ্যে আগে আলুর চাহিদা মিটবে তারপর আলু উদ্বৃত্ত থাকলে তখন অন্যত্র পাঠানোর কথা ভাবা হবে। বুধবার রাস্তায় নেমে সীমান্তে আলুপাচার রুখতে গিয়ে এই মন্তব্য রাজ্যে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার(Minister Becharam Manna)। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই কোচবিহার মালদা একাধিক সীমান্ত দিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী […]

বাংলাদেশের বিরুদ্ধে স্লেজিংয়ের অপরাধে ক্যারিবীয় ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

নিজস্ব প্রতিনিধি: বাইশ গজে প্রতিপক্ষের ব্যাটারের মনোযোগ নষ্ট করার ক্ষেত্রে অহরহ স্লেজিং চলছে। কখনও ব্যাটারকে কটুক্তি করা হচ্ছে। কখনও রান নেওয়ার সময় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই সেই স্লেজিংয়ের মুখে মনোযোগ হারিয়ে সাজঘরে ফিরছেন সংশ্লিষ্ট ব্যাটার। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে একাধিকবার ক্রিকেটারদের সতর্ক করে দেওয়া হয়েছে। তাতে লাভ হয়নি। স্লেজিংয়ের ট্র্যাডিশন সমানে […]

‘দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন’, ইউনূসের ডাকা বৈঠকে দাবি বিএনপি-জামায়াতের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় এবার দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মোল্লা মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাল বিএনপি-জামায়াত ইসলামীর মতো হিন্দু ও ভারত বিদ্বেষী দলগুলির শীর্ষ নেতারা। আজ বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস আকাদেমিতে দিল্লিকে সবক শেখানোর রাস্তা খুঁজতে ভারত ও হিন্দু বিদ্বেষী দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের […]

লেপ-কম্বল তৈরি রাখুন, সপ্তাহান্তে ১৫ ডিগ্রিতে নামবে পারদ

নিজস্ব প্রতিনিধিঃ ডিসেম্বর মাস পড়লেও এখন বাংলায়  জাঁকিয়ে পড়েনি ঠাণ্ডা। উত্তরবঙ্গে তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গে বদল হয়নি আবহাওয়া। আর তাতেই প্রশ্ন উঠছে কমে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা ? এই নিয়ে বুধবার আলিপুর হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।    সপ্তাহের শেষে […]

ডোমের ছেলে বলে স্কুলে যাবে না?এ কোন সমাজে থাকছি আমরা?

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ডোমের ছেলে বলে স্কুলে যাবে না। এ কোন সমাজে আমরা থাকছি? আধুনিকতার যুগেও মধ্যযুগীও ভাবনা আমাদের?তাহলে কি আমরা আধুনিকতার নামে পিছিয়ে পড়ছি?উঠছে প্রশ্ন। চরম অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে দুই শিশু। স্কুলে যেতে মানা এমনটাই অভিযোগ তার মা-বাবার। কারণ তারা মরা পোড়ায়, ডোমের কাজ করে। তাদের পাশে কেউ বসে না। এমনকি মিড ডে […]

বিরাট কোহলি ও ভারতের ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে মরিয়া, বিস্ফোরক দাবি শোয়েব আখতারের

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্ঘাত তুঙ্গে। পাকিস্তানের মাটিতে ভারতীয় দল না পাঠানোর ব্যাপারে অনড় বিসিসিআই। উল্টোদিকে, এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন পিসিবির কর্তারা। আর দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের লড়াইয়ের মধ্যেই বিরাট কোহলিদের নিয়ে বিস্ফোরক দাবি করেছেন […]

বাংলাদেশি রোগীদের বাড়তি ছাড়ের ঘোষণা করে বিতর্কে বেহালার হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি: ভারতের জাতীয় পতাকা অবমাননা করার জন্য বেশ কিছু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। কিন্তু উল্টো পথে হাঁটল কলকাতার বেহালার বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার। ব্যবসা পেতে বাংলাদেশীদের রোগীদের জন্য বিশেষ ছাড়ের(Special Discount) কথা ঘোষণা করল এই হাসপাতাল কর্তৃপক্ষ। আর ওই সিদ্ধান্ত জানাজানি হতে্‌ই ক্ষুব্ধ চিকি‍ৎসক থেকে শুরু করে নেটা […]

হোটেল- রেস্তোরাঁ ও প্রকাশ্য গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা অসমে

নিজস্ব প্রতিনিধিঃ অসমে এবার নিষিদ্ধ হল ‘ গো- মাংস’। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ‘ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গোমাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন করে নতুন বিধান আনার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রেস্তোরাঁ, হোটেল এবং জনসম্মুখে  গরুর মাংস পরিবেশন এবং খাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।‘ সাংবাদিক […]

পুরনো দিনের খাবার দেখলেই জিভে জল আসে, বাড়িতেই বানাতে পারেন মুরগির এই রেসিপি

চচ্চড়ি কথাটি সবাই শুনেছেন, তবে এতদিন নানারকম সবজির চচ্চড়ির কথা শুনেছেন। আজ জানাবো মুরগির মাংসের চচ্চড়ি কীভাবে বানাবেন তাঁর রেসিপি।

বাংলাদেশে যা ঘটেছে এটা দুঃখের এবং বেদনার: সিদ্দিকুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশে যা ঘটেছে এটা দুঃখের এবং বেদনার। হিন্দু ভাই হলেই অত্যাচারিত হলে এটা মেনে নেওয়া সম্ভব নয়। সকল শ্রেণীর নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারের কর্তব্য। ইসলাম ধর্মের নামে কারোর ওপরে আঘাত আনা পাপ। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশে ইস্যুতে হিন্দুদের উপর হামলার ঘটনায় এভাবেই প্রতিবাদে গর্জে উঠলেন রাজ্যের মন্ত্রী ও […]

সিনেমার কোনও সীমা নেই, চলচ্চিত্র উ‍ৎসব উদ্বোধনে বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: সিনেমার কোনও ভৌগোলিক গণ্ডি নেই। তাই ভাষা-ধর্ম এমনকি পোশাক পরিধানের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও সিনেমা মানুষকে একই পরিবারের সদস্য হিসাবে এক সুতোয় বেঁধে রাখে। আজ বুধবার (৪ ডিসেম্বর) আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধন করে এমন উপলব্ধির কথাই শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিশ্ববরেণ্য পরিচালক তপন সিনহার ‘গল্প […]

মাদক পাচারের অভিযোগে বিখ্যাত অভিনেতা মনসুর আলি খানের ছেলে গ্রেফতার

বুধবার (৪ ডিসেম্বর) মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তিরুমঙ্গলম পুলিশ মাদক মামলায় বিশাল অভিযান চালিয়ে অভিনেতার ছেলেকে গ্রেফতার করেছে।

তপন সিনহা থেকে মদন মোহন, কিংবদন্তিদের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য KIIF-এর

নিজস্ব প্রতিনিধি: বেজে গিয়েছে উৎসবের ডঙ্কা। না, এই উৎসব কোনও বিয়ের উৎসব নয়। এ হল বাংলার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যার পোশাকি নাম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা KIIF। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকেই নয়া রূপে আরও ঝাঁ চকচকে ভাবে পালিত হয়ে আসছে এই উৎসব। গোটা বিশ্বের বাছাই করা ছবি এই উৎসবে দেখানো হয় রাজ্যের […]

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হল সূচনা।  ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উৎসব অনুষ্ঠানের শুভ সূচণা হয় মুখ্যমন্ত্রীর লেখা গান দিয়ে ৷ সেই গান নৃত্যের তালে তুলে ধরেন শ্রীমতি ডোনা গঙ্গোপাধ্যায়েরয়ের  ‘দীক্ষামঞ্জরী’। চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, […]

ব্যারাকপুর কালিয়া নিবাসে অস্থায়ী ঘর বানিয়ে পুকুর ভরাটের অভিযোগে সরব কাউন্সিলর সহ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর ও ধূপগুড়ি :ফের পুকুর ভরাটের অভিযোগ উঠলো ব্যারাকপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস(Kaliya Nibas) এলাকায়। এলাকায় বড় পুকুর নামে পরিচিত এটি। যেটি এলাকার লোকজন নিত্যদিনের কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করে থাকে। সেই পুকুরে জল আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে ব্যবহার অনুপযুক্ত। পুকুরের পাড় ঘিয়ে দেওয়া হচ্ছে। পুকুরে কিছুটা অংশ […]

রণে ক্ষান্ত দিয়ে বৃহস্পতিতে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিন্ডে

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রণে ক্ষান্ত দিলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো একনাথ শিন্ডে। অনেক নাটক শেষে বুধবার সন্ধ্যায় জানিয়ে দিলেন, ‘আগামিকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি।’ আর দারোগাগিরি কনস্টেবলের চাকরি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজব সাফাই দিয়েছেন শিন্ডে। তাঁর কথায়, ‘আগের ভার মুখ্যমন্ত্রী হিসাবে আমার নাম প্রস্তাব […]

অপহরণ করা হয়েছিল সুনীলকে, এখন কেমন আছেন অভিনেতা?

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন আগে জনপ্রিয় কমেডিশিয়ান ও অভিনেতা সুনীল পাল নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এই খবর সামনে আসতেই হতবাক হয়েছিলেন অনুরাগীরা। মঙ্গলবার, তার স্ত্রী, সরিতা, মুম্বাইয়ে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন। তার কয়েক ঘণ্টা যেতেই অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন আসল সত্য।  বুধবার নিজের বাড়ি এসে অভিনেতা সোশ্যাল মিডিয়ার ভিডিও […]

বৈভবের অপ্রতিরোধ্য ইনিংস, অনূর্ধ্ব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের নিলামের পর থেকেই রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লাখে নয়, কোটিতে বিক্রিত হয়েছেন এই খুদে পটাকা। দুবাইয়ের জেড্ডায় মেগা নিলামে(IPL Mega Auction) ১কোটি ১০ লক্ষ টাকায় বিক্রি হওয়ার পর রীতিমতো লাইমলাইট কেড়ে নিয়েছেন এই খেলোয়াড়। দর্শকদের নজরে কেড়েছে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। এশিয়া কাপে অনূর্ধ্ব-১৯-এ প্রথম […]

নিষিদ্ধ চায়না রসুনের গোডাউনে সাঁকরাইল থানার অভিযান, গ্রেফতার ম্যানেজার

নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ চায়না রসুনের গোডাউনে সাঁকরাইল থানার অভিযান। ভারত সরকারের তরফ থেকে এই রসুন(Garlic) নিষিদ্ধ আছে। তার পরেও ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া থেকে এই রসুনের হদিশ পাওয়া গেল। বুধবার সকালে সাঁকরাইল থানার(Sakrial P.S.) পুলিশ ধুলাগড় সবজি মান্ডিতে একটি গোডাউনে হানা দেয়। সেইখান থেকে প্রায় ৩০০ বস্তা বাজেয়াপ্ত করে। যার এক একটির বস্তার ওজন ১৯ কেজি […]

0:00