Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দু’মাসে দুই বিয়ে, তরুণী স্ত্রীর সঙ্গে থাকার জন্যে থানার মধ্যেই দুই স্বামীর বিবাদ

ঘটনাটি থানায় জানান স্বামী। অভিযোগও দায়ের করেন। এরপর পুলিশ ওই মহিলাকে খুঁজতে তদন্তে নামে। আর তখনই পুলিশ জানতে পারে যে, অভিযোগকারীর প্রথম স্ত্রী আবার বিয়ে করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বরের দুটো বিয়ে, পুরুষের ৪-৫ টা প্রেম, বিয়ের পর স্বামীর অবৈধ প্রেম, এই বিষয়গুলি একমাত্র পুরুষদের ক্ষেত্রেই খাটে। তাতে সমাজে তেমন কোনও চর্চাও হয় না বলা চলে। কিন্তু যখন দৃশ্যপট ঘুরে যায়, কোনও মেয়ে যদি দুটো বিয়ে করে বা প্রেম হয় তাঁর ৪-৫ টা, বা বিয়ের পরে যদি তাঁর অবৈধ সম্পর্ক থাকে, তাহলে শুরু হয় জোর চর্চা। মেয়েটি তখন সমাজের চোখে কলঙ্কিত। এই পুরুষতান্ত্রিক সমাজে আজও মেয়েরা অবহেলিত, পরাধীন, ভোগ্যবস্তু। সম্প্রতি মধ্যপ্রদেশ বালাঘাট জেলার একটি গ্রামে চমকপ্রদ ঘটনা ঘটেছে। যেখানে একজন ২৪ বছর বয়সী যুবতী পরপর দুই মাসে দুটি বিবাহ করে চমকে দিলেন সবাইকে।

প্রথম স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী দিন কয়েক ধরেই নিখোঁজ ছিলেন। ঘটনাটি থানায় জানান স্বামী। অভিযোগও দায়ের করেন। এরপর পুলিশ ওই মহিলাকে খুঁজতে তদন্তে নামে। আর তখনই পুলিশ জানতে পারে যে, অভিযোগকারীর প্রথম স্ত্রী আবার বিয়ে করেছেন। ব্যস এবার যায় কোথায়! ওই মহিলাকে পুলিশ থানায় নিয়ে আসেন। এবং সেখানে উপস্থিত হন তাঁর দুই স্বামীই। কিন্তু মজার বিষয় হল, কেউ তাঁকে ছাড়তে চাইছেন না, ওই নারীর দুই স্বামী তাঁর সঙ্গে থাকতে চাইছেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে, মহিলা জানান, তিনি প্রথমে এক যুবকের সঙ্গে কোর্ট ম্যারেজ করেছিলেন। এর দুই মাস পর আবারও তিনি অন্য এক যুবকের সঙ্গে কোর্ট ম্যারেজ করেন।

এরপরই দ্বিতীয় স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন ওই মহিলা। আর তাঁর প্রথম স্বামী থানায় স্ত্রীর নিখোঁজের অভিযোগ দায়ের করলে ঘটনা প্রকাশ্যে আসে। তবে থানায় ওই মহিলার সঙ্গে তাঁর দুই স্বামী থাকতে চাইলেই শুরু হয় তাণ্ডব। তখন ওই নারীই পুলিশকে জানিয়ে দেন, তিনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে থাকতে চান। আর শীঘ্রই তিনি তাঁর প্রথম স্বামীকে তালাক দেবেন। এদিকে ওই মহিলার প্রথম স্বামী জানান, ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক আট বছরের। মাত্র দুই মাস আগে তাঁদের বিয়ে হয়। কিছুদিন আগেই মা অসুস্থ বলে তাঁর স্ত্রী চলে যান। এর পর সে আর ফিরে আসেনি। তবে পুলিশ জানাচ্ছেন, প্রথম স্বামী চাইলে তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারেন। বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00