Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধিক্কার ! জোর করে শিক্ষিকাকে মদ- সিগারেট খাইয়ে হেনস্থা প্রধান শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লজ্জাজনক ঘটনা ঘটল মধ্যপ্রদেশের জব্বলপুরে। সেখানে স্কুলের প্রিন্সিপাল মহিলা শিক্ষিকাকে জোরকরে মদ্যপান এবং সিগারেট খাওয়ানোর অভিযোগ উঠেছে। জব্বলপুরের শালিওয়াড়ার স্কুলের এমন ঘটনা ঘটেছে বলে খবর। এই ঘটনা সামনে আসতেই স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। শুরু হয়েছে তদন্ত।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানান হয়েছে, বিষয়টি শালিওয়াড়ার একটি কনভেন্ট স্কুলে ঘটেছে। সেখানকার প্রধান শিক্ষক ক্ষিতিজ জ্যাকব কাজের কথা বলার নাম করে শিক্ষিকারা ওপর হেনস্থা চালিয়েছে। এই ঘটনার খবর পাওয়ার পরেই স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। প্রমাণ হিসাবে অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ  কর্মকর্তারা ।

নির্যাতিতা শিক্ষিকা পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছেন, অধ্যক্ষ তাঁকে জোর করে মদ ও সিগারেট খাইয়ে দিতেন। বাধা দিলে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হত। অভিযোগে আরও  বলা হয়েছে, অধ্যক্ষ কাজ নিয়ে আলোচনা করার অজুহাতে  তাঁর ওপর নির্যাতন চালাত । শুধু তাই নয় নির্যাতিতা শিক্ষিকাকে বরখাস্ত করার হুমকি দিতেন প্রধান শিক্ষক জ্যাকব। চাকরি হারানোর ভয়ে তিনি দুই বছর ধরে এটি সহ্য করছিলেন শিক্ষিকা। কিন্তু শেষ পর্যন্ত তাঁর  সহ্যের সীমা অতিক্রম হতেই পুলিশের কাছে গিয়ে প্রধান শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করে আসেন। আর তাতেই সামনে আসে পুরো ঘটনাটি। ইতিমধ্যেই অভিযোগ সত্যি প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত প্রধান শিক্ষক ক্ষিতিজ জ্যাকবের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00