এককোষী জিনের টুকরোতেই প্রাণ পেল ইঁদুর! অনবদ্য প্রচেষ্টা বিজ্ঞানীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুরানো এককোষী জিনেই প্রাণ পেল ইঁদুর। এই প্রথমবারের মত স্টেম কোষ তৈরি করে গোটা বিশ্বকে চমক দিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, স্টেম কোষ এমন একটি বিশেষ কোষ যা নিজে থেকেই আরও কোষ তৈরি করতে পারে এবং অন্যান্য কার্যকরী কোষে রূপান্তরিত হতে পারে। গবেষকরা এই স্টেম কোষ ব্যবহার করে একটি বিকাশমান ভ্রূণ থেকে জীবন্ত এবং শ্বাসপ্রশ্বাস নিতে সক্ষম একটি ইঁদুর তৈরি করতে সক্ষম হয়েছেন। সম্প্রতি  সংবাদ মাধ্যমে এই প্রকাশিত হতেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা বিশ্বে। 

সূত্রের খবর, বিজ্ঞানীদের ধারনা ছিল, স্টেম কোষ বিভাজন ও বিশেষায়নে সহায়ক জিনগুলো কেবল প্রাণীদের মধ্যেই পাওয়া যায়। কিন্তু প্রায় এক বিলিয়ন বছর পুরোনো এককোষী প্রোটিস্টে এমন জিনের সন্ধান পাওয়া সম্পূর্ণ অপ্রত্যাশিত। তবে এই আবিষ্কারের জন্য জীবনের অনেক বাধাই কাটিয়ে ফেলতে পারবেন বলেই মতে বিজ্ঞানীদের। বিজ্ঞানীদের মতে, এই যুগান্তকারী আবিষ্কার শুধু প্রাণীজগতের বিবর্তনের রহস্য উন্মোচনেই নয়, জীববিজ্ঞানে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনে বড় ভূমিকা রাখবে। এটি ভবিষ্যতে চিকিৎসা, জিন প্রকৌশল এবং প্রাণীজগতের বিকাশ নিয়ে গবেষণায় নতুন পথ দেখাতে পারে। হংকং বিশ্ববিদ্যালয়ের স্টেম কোষ জীববিজ্ঞানী এবং গবেষণার সহলেখক রালফ জক বলেন, “স্টেম কোষের আণবিক সরঞ্জাম আগের ধারণার চেয়েও অনেক প্রাচীন। এই আণবিক সরঞ্জাম প্রাণীজগতের স্টেম কোষগুলোর চেয়েও পুরোনো।” তিনি আরও  বলেন, ” এই প্রাকৃতিক বিবর্তনকে বোঝার মাধ্যমে আমরা আরও উন্নত স্টেম কোষ মডেল তৈরি করতে পারব। এটি আমাদের বিভিন্ন রোগ বা এমনকি বার্ধক্যকে প্রতিরোধ করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।”

উল্লেখ্য, কোয়ানোফ্ল্যাগেলেট নামক এই প্রোটিস্ট আণুবিক্ষণিক আকারের, পানির মধ্যে চলাফেরা করে এবং ব্যাকটেরিয়া খায়। এটি প্রাণীজগতের উৎস নিয়ে নতুন ধারণা প্রদান করেছে। গবেষকরা ২২টি কোয়ানোফ্ল্যাগেলেট প্রজাতির জিনোম পরীক্ষা করে ২টি প্রজাতিতে প্রাণীজগতের মতো এসওএক্স এবং পওইউ জিনের উপস্থিতি খুঁজে পান। এই জিনগুলো স্টেম কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা প্রাণীজগতের বিকাশে এক গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আমেরিকার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রাক্তন এআই গবেষক সুচির বালাজির দেহ, আত্মহত্যাতে ঘনাচ্ছে রহস্য

১৪ ঘণ্টা লেট ইন্ডিগো বিমান, সহায়তা ছাড়া ইস্তাম্বুলে ভোগান্তিতে ৪০০ যাত্রী

বিশ্বের সেরা ১০ মহিলা ধনকুবেরকে চেনেন? রইল তালিকা

ইতিহাস গড়ার মুখে ইলন‌ মাস্ক, টেসলা সিইও-র সম্পত্তি ৪০০ আরব ডলার পার

নিরাপদে সিরিয়া থেকে ৭৫ ভারতীয়কে উদ্ধার করে ফেরানো হল দেশে

নগ্ন ছবি পাঠিয়ে ছাত্রকে যৌন সঙ্গমের ইচ্ছাপ্রকাশ, গ্রেফতার শিক্ষিকা

পাকিস্তানে ফের প্রকাশ্য সভায় জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার, কাশ্মীর নিয়ে ঢাললেন বিষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]