Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর কলকাতায়  সাতমাসের শিশু কন্যাকে ফুটপাথে ধর্ষণ, যৌনাঙ্গে একাধিক ক্ষত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধিক্কার ! উত্তর কলকাতার ফুটপাথে থাকা এক সাতমাসের শিশু কন্যাকে ধর্ষণ।  যৌনাঙ্গে একাধিক ক্ষতের দাগ রয়েছে বলে খবর। এমনই নির্মম ঘটনা ঘটেছে শনিবার  বড়তলা থানা এলাকায়।  তবে এই ঘটনা কে ঘটিয়েছে তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত ।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই ফুটপাতে আচমকাই কাঁদতে দেখে শিশুটিকে। এরপর তারাই ওই শিশুটি  উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যায়। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সামনে আসে ছোট শিশুটিকে কেউ ধর্ষণ করেছে। আর যৌনাঙ্গে রয়েছে একাধিক ক্ষত। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর। হাসপাতালে চলছে চিকিৎসা।

 এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, শনিবার  থানায় সাত মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ফুটপাত-নিবাসী এক দম্পতি। এরপরেই তল্লাশিতে নামে পুলিশ। আর তার কিছুসময়ের মধ্যেই উদ্ধার হয় সাত মাসের  শিশুর  কন্যার দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিশুটির পরিবারকে। যৌনাঙ্গ ছাড়াও শিশুটির শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে বলে পুলিশি তদন্তে জানা গেছে।   ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখন সামনে আসেনি। কিন্তু দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে আশাবাদী পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00