Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সব  খাবারেই অ্যালার্জি, কী খেয়ে  বেঁচে আছেন এই তরুণী ?  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রুটি থেকে আইসক্রিম যাই খান তাতেই শুরু হয়ে যায় অ্যালার্জি । তাই সব খাওয়া ছেড়ে মাত্র  ২ টি খাবার খেয়ে বেঁচে আছেন ২৪ বছর বয়সী মহিলা ক্যারোলিন ক্রে । তিনি আমেরিকার ম্যাসাচুসেটস-এর বাসিন্দা। জানা গিয়েছে, ২০১৭ সালে সেপ্টেম্বর মাসে আইসক্রিম খাওয়ার পর  থেকেই  ওই মহিলার  অ্যালার্জি হতে শুরু করে। এরপর ভাত খেয়ে টানা ১২ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল ক্যারোলিনকে ।

এই প্রসঙ্গে তরুণী জানিয়েছেন, ‘ সব খাবারে অ্যালার্জি হওয়ার জন্য বর্তমানে সে মাত্র ২ টি খাবার খেয়ে বাঁচে রয়েছেন। একটি ওটস আর দ্বিতীয়টি হল হাইপোঅ্যালার্জেনিক শিশু খাদ্য । যা মুলত ছোট শিশুরা খেয়ে থাকেন।‘ বলা বাহুল্য, খাবারে অ্যালার্জি থাকার পরে ও আনন্দের সহকারে সব উৎসব আনন্দের সহকারে কাটান ক্যারোলিন ক্রে ।

ক্রে জানিয়েছেন, ‘ ২০১৭ সালে আমার  প্রথমবার অ্যালার্জি হয়েছিল। এরপর নানান পরীক্ষার পর জানতে পারি আমি ক্রে মাস্ট সেল অ্যাক্টিভেশন সিন্ড্রোম (MCAS) নামে একটি বিরল রোগে আক্রান্ত। এরপর থেকেই আমার বদল  হয়েছে খাবারের নিয়ম। মূলত শিশুদের খাবারই এখন আমায় খেতে হচ্ছে। মাছ, মাংস কিছু খেতে পাচ্ছি না। চিকিৎসকরা জানিয়েছেন  এটি একটি দীর্ঘস্থায়ী অসুখ।  এখন চলছে চিকিৎসা। কবে এই রোগ থেকে মুক্তি পাব তা জানা নেই ।‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00