Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবা হলেন মোস্তাফিজ, নিজেই পোস্টে জানালেন সুখবর!

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন যাবত খেলা থেকে দূরে ছিলেন মোস্তাফিজুর রহমান। পারিবারিক কারণের কথা বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। অবশেষে প্রকাশ্যে এল তাঁর ছুটির কারণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের নিজেই দিলেন সুখবর। 

নিজের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে মোস্তাফিজুর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি পুত্র সন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। ওদের জন্য প্রার্থনা করবেন।’

গত ২০১৯ সালে ২৩ মার্চ নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজের মেজ মামার কন্যা সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন কাটার মাস্টার হিসেবে খ্যাত মোস্তাফিজুর।  বিয়ের ক্ষেত্রে মোস্তাফিজ পরিবারের পছন্দকেই গুরুত্ব দিয়েছেন। শিমুকে পছন্দ করেছেন মোস্তাফিজের মা মাহমুদা খাতুন। এরপর আজ পৃথিবীতে এল এই দম্পতির প্রথম সন্তান। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২৯ বছর বয়সী এই পেসার। তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। নাম উঠেছিলেন সম্প্রতি হয়ে যাওয়া আইপিএল নিলামেও। তবে গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা মোস্তাফিজুরকে এবার কোনো দল নিলামে কেনেনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00