Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অ্যাডিলেড টেস্টে নামার আগেই বিরাটদের অনুশীলন ঘিরে ‘মহা’ সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের বিরুদ্ধেই টেস্ট সিরিজ খেলছে ভারত। এখনও পর্যন্ত বেশ ছন্দেই রয়েছে টিম ইন্ডিয়া। এমনকি প্রাইম মিনিস্টার একাদশ বনাম ভারতের ম্যাচেও বেশ ভালো পারফর্ম করেছেন ভারতীয় ক্রিকেটরা। সেই দেশের ময়দানে নিয়মিত অনুশীলন জারি রেখেছেন তাঁরা। এমনকি আঙুলের চোট সারিয়ে শুভমন গিলকেও অনুশীলনে ফিরতে দেখা গিয়েছে। কিন্তু এবার অস্ট্রেলিয়ার ময়দানে ভারতীয় খেলোয়াড়দের অনুশীলনকে ঘিরেই নয়া সমস্যার সূত্রপাত হয়েছে।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ভারতীয় দলের অনুশীলনের সময় প্রায় ৩০০০ দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। এই সময় ভারতীয় দলের কোনও একজন ক্রিকেটারের শরীর নিয়ে কটাক্ষ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে দর্শকরা ইচ্ছাকৃতভাবে রোহিত শর্মা এবং ঋষভ পন্থকে ছক্কা মারার জন্য জোর করছিলেন। এর ফলে টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাঘাত ঘটে। এই ঘটনার জেরেই নেওয়া হল নয়া সিদ্ধান্ত। ভারতীয় দলের অনুশীলনে এখন থেকে আর দর্শকরা থাকতে পারবেন না। নিয়ম করে মাঠে দর্শক ঢোকা বন্ধ করে দিল ভারতীয় ক্রিকেট দল।

অনুশীলনের ময়দানে বিশৃঙ্খলার প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, ‘খুব জঘন্য অবস্থা। অস্ট্রেলিয়ার অনুশীলনের সময় ৭০ জনের বেশি দর্শক ছিল না। অথচ ভারতের সময় সেটাই ৩০০০ হয়ে যায়। কেউ ভাবেনি এত দর্শক অনুশীলনে থাকবে।’ এই কারণেই আগামী দিনে ভারতের আর কোনও অনুশীলনে দর্শকদের ঢুকতে দেওয়া হবে না।

ভারত-অস্ট্রেলিয়ার খেলাকে কেন্দ্র করে কুরুচিকর মন্তব্যের ঘটনা এই প্রথম নয়। প্রকাশ্য ময়দানে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে একাধিক তারকা খেলোয়াড়কে। এমনকি দর্শকাসন থেকে মহম্মদ সিরাজকে বাঁদর, কুকুর ইত্যাদি বলেও সম্বোধন করা হয়েছিল। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তা মাইকেল ন্যাপার জানিয়েছেন, এবার থেকে কেউ বর্ণবিদ্বেষী আক্রমণ করলে সঙ্গে সঙ্গে সেই দর্শককে মাঠ থেকে বার করে দেওয়া হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00