Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিপ্লবে ইতি, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল তৃণমূল বিরোধী পরিচালকরা

এবার বিপ্লবের ইতি ঘটল। বুধবার সাংবাদিক সম্মেলনে পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন, “উৎসবের সঙ্গে পরিচালক সংগঠনের কোনও বিরোধ নেই। ফলে, বয়কটেরও প্রশ্ন নেই।”

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেটির জন্যে বছরভর অপেক্ষা করেন সিনেপ্রেমীরা। এ সময় গোটা নন্দন চত্বরে রীতিমতো উৎসবের মেজাজ থাকে। কম খরচেই দেশ-বিদেশের একাধিক ছবি দেখার সুযোগ পান সিনেপ্রেমীরা। আজ ৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই উৎসব শুরু হতে চলেছে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যাই হোক, উৎসবের প্রাক মুহূর্তেই গুঞ্জন উঠেছিল, এবার ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বয়কট করছেন টলিউডের বিক্ষুব্ধ পরিচালক সংগঠন। ফেডারেশনের সঙ্গে পরিচালকদের এখন সম্পর্ক তলানিতে ঠেকেছে, তাই পরিচালক গোষ্ঠী উৎসবকে বয়কট করছেন। এছাড়াও মঙ্গলবার ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন পরিচালকদের সংগঠন। এমনকী এও শোনা গিয়েছিল যে, বিনোদন দুনিয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সব মিলিয়েই এমন গুজব উঠেছিল। তবে গুজবকে আরও উসকে দিয়েছিল অভিনেতা কৌশিক সেনের একটি মন্তব্য। চলচ্চিত্র উৎসবের বিষয়ে তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, চলচ্চিত্র উৎসব নিয়ে হ্যাংলামি করার কিছু নেই। যদি মনে হয় ভাল ছবি দেখবেন, তা হলে ‘ডেলিগেট কার্ড’ কিংবা টিকিট কেটে সিনেমা দেখবেন। আর এর জন্যে সরকারি আমন্ত্রণের অপেক্ষায় বসে থাকবেন না। তাঁর এই বক্তব্য ভাইরাল হওয়ার পরেই গুজব উঠেছিল যে এবার বোধ হয় KIFF-এ দেখা যাবে না ফেডারেশনের সঙ্গে বিরোধে রত পরিচালকদের। এমনকী উৎসবের প্রাক্কালে একই কথা বলেছিলেন পরিচালক গিল্ডের কার্যকরী সমিতির অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও। এবার বিপ্লবের ইতি ঘটল। বুধবার সাংবাদিক সম্মেলনে পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন, “উৎসবের সঙ্গে পরিচালক সংগঠনের কোনও বিরোধ নেই। ফলে, বয়কটেরও প্রশ্ন নেই।”

ছোট থেকেই তিনি চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে নিয়মিত উপস্থিত থাকতেন। আর সময় যত এগিয়েছে, তিনি উৎসবের সঙ্গে আরও জড়িয়ে পড়েছেন। তাই ব্যক্তিগতভাবে উৎসবে না থাকার কোনও কারণ নেই। আরও জানা গিয়েছে, পরম্ব্রতর পাশাপাশি গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, কার্যকরী সমিতির সদস্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ রায়চৌধুরী, জয়দীপ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ সকলেই উৎসবে উপস্থিত থাকবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00