রথের দিনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজোতে ঢাকের বাদ্যি, হাজির সেলিব্রেটিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: রবিবার পবিত্র রথযাত্রার দিনে লেকটাউনের বিখ্যাত দুর্গা পুজো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এবছর এই পুজো ৫২ বছরে পদার্পণ করছে। দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি মন্দিরের আদলে মন্ডপ তৈরি হবে। সঙ্গে থাকবে আধুনিক লাইট ব্যবস্থা। এই খুঁটি পূজার দিন উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়(MP Saugata Roy), নব নিযুক্ত বিধায়িকা সায়ন্তিকা, বিধান নগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী(Mayor Krishna Chakraborty), সহ দক্ষিণ দমদম এবং বিধাননগর পৌর অধিকাংশ পৌর প্রতিনিধিরা, অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই দিন পুরাতনী সংগীত পরিবেশন করেন পন্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়।

যেহেতু রথের দিন তাই প্রত্যেকের হাতে গজা এবং মিষ্টি তুলে দেন শ্রীভূমি পূজার প্রাণপুরুষ সুজিত বোস। ভূমিতে রথের দিন বেজে উঠলো ঢাকের বল । পুজো পুজো গন্ধে মাতোয়ারা হয়ে উঠল ভিআইপি রোড সংলগ্ন শ্রীভূমি চত্বর।এদিকে,রথ টানলে দুর্গা আসে। তাই বলে একেবারে কালীপুজোর(Kalipuja) প্রস্তুতি? তাও রথের দিনে?শুনতে অবাক লাগলেও বিগত ৬৬ বছর ধরে এমনটাই হয়ে আসছে উত্তর কলকাতায়। কলেজ স্ট্রিটের ফাটাকেষ্টর বিখ্যাত কালীপুজোর কাঠামো পুজো রবিবার রথের দিন হয়। কুমারটুলির সব শিল্পী হাজির হন মাধব পালের স্টুডিওতে। কারণ রথযাত্রার(Rathya Yatra) দিনেই পুজোর গন্ধ প্রথম আসে কুমারটুলি প্রাঙ্গণে।

রবিবার এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja) সহ আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ফাটাকেষ্টর কালীপুজো এবার পদার্পণ করবে ৬৭ বছরে। সেই প্রতিমার কাঠামো পুজো হল রবিবার রথযাত্রার উৎসবের তিথিতে। একই সঙ্গে,৭৮ তম বর্ষে এন্টালি কাঁঠালবাগান সার্বজনীন এর পুজোর সূচনা হল ব্লু সিটি তৈরি করে। খুঁটিপুজোয় হাজির ছিলেন জীবিত জগন্নাথ। ছিল দেড়ফুট সাইজের প্রকাণ্ড মালপোয়া।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]