প্রবল বৃষ্টিতে মুম্বইতে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ে ট্রেন পরিষেবা। থানে জেলার কাসারা ও তিতওয়ালা স্টেশনের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। এরফলে সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

এদিন সেন্ট্রাল রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে ছটা নাগাদ আটগাঁও ও তানসিট স্টেশনের মধ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে রেল ট্র্যাকের ওপর কাদা জমে যায়। পাশাপাশি গাছ পড়ে যায় ভিসিন্দ স্টেশনের কাছে। এরফলে কল্যাণ ও কাসারা রুটের মধ্যে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে, ভিসিন্দ স্টেশনের কাছে ট্রেনের ওপরে থাকা প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে। এরফলে ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রতিদিন প্রায় ৩০ লক্ষের মতো যাত্রী মুম্বই এলাকার লোকাল ট্রেনে যাতায়াত করেন। থানে, পালঘর, রায়গড় থেকে প্রচুর মানুষ মুম্বইতে আসেন কাজের উদ্দেশ্যে। কিন্তু এদিন সকাল থেকেই রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রীরাই। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সারাদিনই মুম্বই সহ আশেপাশের এলাকায় বৃষ্টিপাত চলবে। পরের সপ্তাহে মুম্বই ও তার আশেপাশের এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকায়।

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

মুম্বইতে মাঝ পথে থমকে গেল মনোরেল, ক্রেনের সাহায্যে উদ্ধার যাত্রীদের

জলে থইথই মায়ানগরী মুম্বই, একদিনেই ৩০০ মিমি বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে ৬

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

রাজ্যজুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা,বাড়ি থেকে বের হলেই সঙ্গে থাকুক ছাতা

সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোথায় জারি সর্তকত?

সপ্তাহন্তে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]