দলীয় দফতরে বসপা নেতাকে সমাধিস্থ করার আর্জি খারিজ মাদ্রাজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির সভাপতি কে আর্মস্ট্রংকে দলীয় পার্টি অফিস চত্বরে সমাধিস্থ করার আর্জি খারিজ করে দিল মাদ্রাজ হাই কোর্ট। উল্লেখ্য, গত শুক্রবার ৫২ বছর বয়সি বিএসপি নেতাকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, তামিলনাড়ুতে বিএসপি নেতার হত্যাকাণ্ডের পর তাঁর নিথর দেহ দলীয় পার্টি অফিসে সমাধিস্থ করার আর্জি জানিয়ে মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ হন পোরকোডি। পোরকোডি নিহত বিএসপি নেতা কে আর্মস্ট্রাংয়ের স্ত্রী। হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, চেন্নাইতে বহুজন সমাজ পার্টির এই অফিসটি একটি জনবহুল এলাকায় অবস্থিত। সেখানে আশেপাশে অনেক বাড়ি রয়েছে। পাশাপাশি দলীয় পার্টি অফিসটি খুবই সরু একটা জায়গায় অবস্থিত। এরপরই মামলাকারীর সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি।

পাশাপাশি আদালতের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়, মামলাকারী যদি কে আর্মস্ট্রাংয়ের নামে কোনও হাসপাতাল তৈরি করতে চান, তাহলে তা করতে পারেন। সেই বিষয়ে তামিলনাড়ু সরকারের কাছে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে নির্দিষ্ট আইন মেনে সিদ্ধান্ত নিতে পারে তামিলনাড়ু সরকার। এর আগে এদিন চেন্নাইতে পৌঁছে নিহত দলীয় নেতাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিএসপি নেত্রী মায়াবতী। পাশাপাশি বিএসপি নেতা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

 

আইপিএলে গড়াপেটা নিয়ে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ধোনি

হলফনামা দাখিলে দেরি, ইডিকে ৩০ হাজার টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

‘এতদিন কী করছিলেন?’, সারদা মামলার চার্জশিটে ইডিকে ভর্ৎসনা আদালতের

জনপ্রিয় গায়ক সালেহির মৃত্যুদণ্ডের সাজা বাতিল করল ইরানের সুপ্রিম কোর্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]