Rath Yatra 2024 : ধামরাইয়ে রথযাত্রার উৎসবে মেতে উঠেছে ভক্তরা! জেনে নিন রথযাত্রার ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে রথযাত্রার নাম শুনলেই ৪০০ বছরের পুরোনো শ্রী শ্রী যশোমাধবের কথা মনে পড়ে। আজ রবিবার (৭ই জুলাই) রথযাত্রা শুরু হয়ে গিয়েছে। মেলায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ ও র‌্যাপের পাশাপাশি থাকছে গোয়েন্দা সংস্থার নজরদারি। এরপর ১৫ জুলাই উলটো রথ টানার মধ্যে দিয়ে রথযাত্রা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী।

ধামরাইয়ে যশোমাধব রথ এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এই ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা ধামরাইয়ে এখন সাজ সাজ রব পড়ে গেছে। মেলায় শত শত স্টলও বসেছে। যশোমাধব মন্দির ও রথোৎসব পরিচালনা কমিটির উদ্যোগে তৈরি হয়েছে ৪১ ফুট উঁচু কাঠের তৈরি রথ। সাজ-সজ্জার কাজও নিঁখুতভাবে সম্পন্ন হয়েছে।

ঢোল কাসার ঘণ্টা ও মহিলাদের উলু ধ্বনিতে রথযাত্রা উৎসবে হইচই পড়ে গিয়েছে। মাধব মন্দিরের বর্তমান প্রধান পুরোহিত উত্তম কুমার গাঙ্গুলী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করবেন। শুরু হয়ে গিয়েছে মাধব মন্দিরে ভোগ রান্না। এরপর প্রসাদ বিতরণ করা হবে হাজারও ভক্তদের মাঝে।

রথ কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জানিয়েছেন,বিকেল ৪ টের সময় মাধব মন্দির থেকে মাধব মূর্তি অন্যান্য মূর্তি নিয়ে আসা হবে যেখানে সারাবছর রথটি থাকে। সেই রথ খোলায় রথের ওপর মূর্তিগুলি স্থাপন করা হবে। এরপর বিকেল ৪ টের দিকে রথের শুভ উদ্বোধনী অনুষ্ঠান রথখোলায় অস্থায়ী স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫ টা ১৫ মিনিটে রথটানা হবে বলে জানান তিনি।

রথটি মূর্তি সমেত লক্ষ লক্ষ ভক্ত নর-নারী পাটের রশি ধরে কায়েত পাড়ার রথ খোলা থেকে প্রধান সড়ক দিয়ে টেনে পৌর এলাকার গোপন ঘরে রাখা হবে। এখানেই রথটি প্রতিবছরের ন্যায় ৯ দিন থাকেন। মাধব সহ অন্যান্য বিগ্রহগুলি রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারিদের দ্বারা পুজিত হবে। ৯ দিন পর আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে উলটো রথযাত্রা উৎসব। পূর্বের ন্যায় মাধব ও অন্যান্য দেব-দেবী বিগ্রহ রথে চড়িয়ে ১৫ জুলাই বিকেল ৬টায় নিয়ে আসা হবে ধামরাই পৌর এলাকার কায়েত পাড়ার রথখোলায়।

শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রার ইতিহাস : ১০৭৯ সালে বিগ্রহ প্রতিষ্ঠার পর থেকে ১২০৪ সাল পর্যন্ত সুদীর্ঘ ১২৫ বছর পর্যন্ত রথযাত্রা চলে এসেছে। এরপর বালিয়াটি জমিদারদের পৃষ্ঠপোষকতায় রথযাত্রা চলেছে আরও ১৪৬ বছর।

১৩৫০ সালে জমিদারি প্রথা বিলোপের পর মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহা এগিয়ে আসেন রথযাত্রার উৎসব আয়োজন করতে যা আজও চালু আছে। তারই সুযোগ্য উত্তরসূরি শ্রী রাজীব প্রসাদ সাহা, স্থানীয় (বাংলাদেশের) গণ্যমান্য ব্যক্তি এবং যশোমাধব মন্দির কমিটির সহযোগিতায় শ্রী শ্রী যশোমাধব দেবের সেবা ও রথ পরিচালনায় দায়িত্ব পালন করে আসছেন। যা এখনও চালু আছে।

৯ বছর পর ঢাকার দূতের সঙ্গে সাক্ষাৎ মমতার, কী নিয়ে আলোচনা?

মোল্লা ইউনূসের রাতের ঘুম কেড়ে নিয়েছেন বাংলাদেশের এই ব্যক্তি

চিকিৎসা সেরে লন্ডন থেকে ঢাকায় ফিরলেন খালেদা জিয়া, বিমানবন্দরে নেতা-কর্মীর ঢল

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিম

বাংলাদেশে কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প,লাইসেন্স মঞ্জুর করল ইউনূস সরকার

‘টেস্ট ড্রাইভে’র নাম করে ৮৫ লক্ষের টয়োটা হ্যারিয়ার নিয়ে চম্পট ছিনতাইবাজদের

মুজিবের বাড়ি ভাঙার প্রতিবাদ করায়‌ ৩২ ধানমন্ডির সামনে মহিলাকে নগ্ন করে মারধর

বাংলাদেশ থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]