নিজস্ব প্রতিনিধি : বিরিয়ানির তালিকায় রয়েছে জনপ্রিয় নানান বিরিয়ানি। এদের মধ্যে নাম রয়েছে লখনউই বিরিয়ানি,বোম্বে বিরিয়ানি,হায়দ্রাবাদি বিরিয়ানি,মোগলাই বিরিয়ানি।উপকরণের উপর নির্ভর করে বা এলাকাভিত্তিক বিরিয়ানি তৈরির পদ্ধতির ওপর নির্ভর করে বিরিয়ানিকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়।
মোগলাই বিরিয়ানি : মোগলাই বিরিয়ানির আলাদা একটা বিশেষত্ব আছে বটে। মুঘলরা মোগলাই বিরিয়ানিকে একটি বিশেষ শিল্প বলে মনে করতেন। রাজকীয় খাবারের মধ্যেই প্রথমেই ছিল মোগলাই বিরিয়ানি। বাদশাহি আমল থেকে চলে আসছে এই পদের রমরমা। মোগলাই বিরিয়ানির চাল এবং কেওড়া জলের গন্ধে যেন ঐতিহ্য মিশে আছে।
হায়দ্রাবাদি বিরিয়ানি : এই বিরিয়ানি কিন্তু স্বাদে সেরা। বাসুমতি চাল, মাংস দিয়ে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন এই বিরিয়ানি। শোনা যায়, আওরঙ্গজেব নিজা-উল-মুলকের হাতে হায়দ্রাবাদের শাসনভার অর্পণ করার পর এই বিরিয়ানি খাওয়াচ চল শুরু হয়। ৫০ ধরনের বিরিয়ানি রান্না হত এইসময়।
লখনউই বিরিয়ানি : এই বিরিয়ানিকে পাক্কি বিরিয়ানি নামেও ডাকা হয়। বিরিয়ানির স্টাইলে মাংস, ভাত রান্না করা হয়। তামার পাত্রে এই রান্না করা হয়।
কলকাতা বিরিয়ানি : প্রসঙ্গ যখন আসে বিরিয়ানির তখন কলকাতাও কম যায় না। কলকাতার বিরিয়ানি খাওয়ার জন্য অনেক দেশের মানুষই এখানে আসেন। ডুমো ডুমো আলু, মাছ ও মুরগী দিয়ে সুস্বাদু বিভিন্ন প্রকারের বিরিয়ানি উপভোগ করেন বিরিয়ানি প্রেমি মানুষ।
বোম্বে বিরিয়ানি : বিরিয়ানির তালিকায় অন্যতম হল বোম্বে বিরিয়ানি। মাংস কিংবা মটন কিংবা নানারকম সবজি দিয়ে আলু ভেজে বানানো হয়ে থাকে বোম্বে বিরিয়ানি। তবে এটি ঘরে বসেও সহজেই বানাতে পারবেন। খেতে একটু মিষ্টি প্রকৃতির হয় এই বিরিয়ানি।
উপকরণভিত্তিক ভাগ: চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, ফিশ বিরিয়ানি, পনির বিরিয়ানি, এঁচোড় বিরিয়ানি ইত্যাদি।