বালিগঞ্জে সেনা ক্যাম্পের আবাসনে মৃত্যু ৬ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি : বালিগঞ্জে সেনা ক্যাম্পের আবাসনে মৃত্যু হল ৬ বছরের শিশুর। জানা গিয়েছে, আবাসনের ছয় তলায় খেলতে খেলতে সিঁড়ির রেলিং গলে পড়ে যায় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে আবাসন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, বালিগঞ্জ সেনা ক্যাম্পে বাবা মায়ের সঙ্গে থাকত শিশুটি। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ দাদার সঙ্গে খেলতে খেলতে আচমকা সিঁড়ি থেকে পড়ে যায় সে। গড়াতে গড়াতে সে নীচে চলে যায়। ওপর থেকে নীচে পড়ে যাওয়ায় শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। অনেকটাই রক্তপাত হয়। শিশুটির পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। সঙ্গে সঙ্গে শিশুটিকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে আসার পথেই শিশুটির মৃত্যু হয়েছিল। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, পুলিশ তা খতিয়ে দেখছে। ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।  একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে আবাসন কর্তৃপক্ষও।

 

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]